প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রায় ১৬ মাস পর জাতীয় মানবাধিকার কমিশন পুনর্গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারক মইনুল ইসলাম চৌধুরীকে। তার সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আরও চারজনকে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ মানবাধিকার কমিশন পুনর্গঠনের এ প্রজ্ঞাপন জারি করেছে।
কমিশনের চেয়ারম্যান মইনুল ইসলাম অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশনেরও চেয়ারম্যান ছিলেন। একই কমিশনের আরও দুজন সদস্যকে মানবাধিকার কমিশনের কমিশনার করা হয়েছে। তারা হলেন— মো. নূর খান ও নাবিলা ইদ্রিস।
পুনর্গঠিত মানবাধিকার কমিশনে নিয়োগ পাওয়া বাকি দুই কমিশনার হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শরীফুল ইসলাম ও মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান।
আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৬-এর উপধারা (১) অনুযায়ী রাষ্ট্রপতি বাছাই কমিটির সুপারিশক্রমে এই কমিশনের চেয়ারম্যান ও চারজন কমিশনারকে নিয়োগ দিয়েছেন।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ড্রাফটিং) মোহাম্মদ আসাদুজ্জামান নূরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৭ নভেম্বর কমিশনের তৎকালীন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদসহ সব সদস্য পদত্যাগ করলে মানবাধিকার সম্পর্কিত জাতীয় এ সংস্থাটি অকার্যকর হয়ে পরে। বৃহস্পতিবারের প্রজ্ঞাপনের মাধ্যমে প্রায় ১৬ মাস পর এটি আবার সচল হতে যাচ্ছে।
ড. কামাল উদ্দিনের নেতৃত্বাধীন ওই মানবাধিকার কমিশনের সদস্য ছিলেন মো. সেলিম রেজা, মো. আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, ড. বিশ্বজিৎ চন্দ ও ড. তানিয়া হক।

এমপি আব্দুস সাত্তারের উপমায় ব্যবহৃত কিছু শব্দ নিয়ে আপত্তি তুলে তাকে সতর্ক করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘সংসদে বক্তব্য রাখার সময় সাবধানতা অবলম্বন করবেন। অরুচিকর, অশ্লীল কোনো কথা এই সংসদে উচ্চারিত হোক, এটা আমরা চাই না। আপনার বক্তব্যে কিছু অশ্লীল শব্দ রয়েছে। সেগুলো এক্সপাঞ্জ করা হলো।’
১০ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডিতে চিকিৎসক নাফিসা তাবাসসুম ধীপ্রার মৃত্যুর ঘটনায় তার চিকিৎসক স্বামী, শ্বশুর ও শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার মামলার আবেদন গ্রহণ করে সিআইডিকে অভিযোগ তদন্তের নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল র
১৩ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৫০টি জেলা রেল যোগাযোগের আওতায় রয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারে ৬৪ জেলাকে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার প্রতিশ্রুতি ছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে নতুন ১০ জেলায় রেল সংযোগ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
সরকার সংবাদমাধ্যম উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘একদিকে যেমন শিল্পের সমস্ত আইন-কানুন বাস্তবায়িত হচ্ছে কি না রাষ্ট্র তা দেখবে; অপরদিকে এই ধরনের সৎ শিল্প উদ্যোক্তাদেরকে আমরা যাতে রাষ্ট্র সহযোগিতা করতে পারি, ইনসেন্টিভ দিতে পারি
১৩ ঘণ্টা আগে