প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সিআইডির মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের নিরপেক্ষতা ও পেশাদারত্ব বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সিআইডির সদর দপ্তরে আয়োজিত নির্বাচনী ব্রিফিং সভায় তিনি এমন মন্তব্য করেন।
সভায় সিআইডির জেলা পর্যায়ের সব ইউনিট অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে অংশগ্রহণ করে।
সিআইডি প্রধান বলেন, নির্বাচনী দায়িত্ব সিআইডিসহ সমগ্র বাংলাদেশ পুলিশের জন্য একটি পবিত্র আমানত। এই দায়িত্ব পালনে নিরপেক্ষতা, সততা ও পেশাদারত্ব অক্ষুণ্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। মাঠপর্যায়ে দায়িত্ব পালনের জন্য সিআইডির সব সদস্যকে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ইতোমধ্যে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিশেষ নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনী এলাকাভিত্তিক স্থানীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন।
তিনি আরও বলেন, নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনের সময় বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
নির্বাচনী নিরপেক্ষতা রক্ষায় কঠোর নির্দেশনা দিয়ে সিআইডি প্রধান বলেন, দায়িত্ব পালনকালে কোনও পুলিশ সদস্য নিজের খাবারসহ ব্যক্তিগত প্রয়োজন নিজ দায়িত্বে বহন করবেন। কারও কাছ থেকে কোনও ধরনের খাবার বা অনৈতিক সুবিধা গ্রহণ করা যাবে না। এছাড়া তিনি পুলিশ সদস্যদের স্মার্ট আউটলুক বজায় রাখা, পোশাকের মর্যাদা রক্ষা এবং সর্বোচ্চ ধৈর্য ও সংযমের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপ করে তিনি বলেন, দায়িত্ব পালনরত কোনও পুলিশ সদস্য নির্বাচন সংক্রান্ত ছবি, পোস্ট, মন্তব্য বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে পারবেন না। একইসঙ্গে কোনও প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি তোলা, কিংবা তাদের কাছ থেকে কোনও সহযোগিতা গ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
ব্রিফিং শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের নিষ্ঠা ও পেশাদারত্বের মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হবো। এটি আমাদের সবার জন্য গৌরবের বিষয় হবে।

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।
১৬ ঘণ্টা আগে
দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান
১৬ ঘণ্টা আগে
এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে