সাবেক সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ আর নেই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এ কে এম রহমতুল্লাহ। ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন। আজ বুধবার (৩ জুন) ভোর ৪টা ৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

মেয়ে মানসুরা রহমতুল্লাহ জানান, আজ ভোর ৪টা ৫ মিনিটে তিনি মারা যান। তার মরদেহ বাড্ডার বেরাইদের নিজের বাসভবনে আনা হয়েছে।

রহমতুল্লাহর পারিবারিক সূত্র জানান, বেশ কয়েক দিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই রাজনীতিবিদ। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

আজ বিকেলে বাড্ডার বেরাইদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাদি হত্যায় ভারতীয় সংশ্লিষ্টতা দেখছেন ফয়েজ তৈয়ব, সীমান্ত নিরাপত্তা নিয়েও প্রশ্ন

মঙ্গলবার (২ জুন) রাতে এক ফেসবুক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ও ওসমান হাদি হত্যা নিজের অভিমত তুলে ধরেন তিনি।

৬ ঘণ্টা আগে

ডলারকে ধরেন স্যার, সেও তো দোষী— আত্মপক্ষ শুনানিতে সোহেল

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি সোহেল রানা আজ আত্মপক্ষ সমর্থনের শুনানিতে বিচারকের প্রশ্নের জবাবে মাফ চেয়ে ন্যায়বিচার চেয়েছেন। আদালতে তিনি বলেছেন, ‘ডলারকে ধরেন স্যার, সেও তো দোষী।’ সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারও নিজেকে ‘নির্দোষ’ দাবি করে ন্

৭ ঘণ্টা আগে

জোরপূর্বক শ্রম: বাংলাদেশসহ ৬০ দেশে নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমসন গ্রিয়ার এক বিবৃতিতে বলেছেন, "জোরপূর্বক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য আমদানির বিষয়টি মোকাবিলায় আমাদের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের ব্যর্থতা অগ্রহণযোগ্য।

৮ ঘণ্টা আগে

মায়ের মরদেহে পচন: যুগ্মসচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা মন্ত্রণালয়ের

যুগ্মসচিবের মায়ের মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয়ের পদক্ষেপ জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘তাকে (আনিসুর রহমান) গতকাল রাতে ফোনে পাওয়া যায়নি। এখন তার সঙ্গে কথা বলে আগে নিশ্চিত হতে হবে যে বিষয়টি তার মাকে কেন্দ্র করেই কি না। আমরা সেটি দেখছি।’

৮ ঘণ্টা আগে