হাদি হত্যায় ভারতীয় সংশ্লিষ্টতা দেখছেন ফয়েজ তৈয়ব, সীমান্ত নিরাপত্তা নিয়েও প্রশ্ন

ডেস্ক, রাজনীতি ডটকম
বাম থেকে ফয়েজ আহমদ তৈয়্যব, শরিফ ওসমান বিন হাদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের সদ্যসাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বক্তব্যে তরুণ রাজনীতিবিদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে ভারতীয় সংশ্লিষ্টতা প্রকাশ্যে এসেছে বলে মনে করছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। একই সঙ্গে ওসমান হাদি হত্যায় জড়িতদের ভারতে পলায়ন ইস্যুতে সীমান্ত নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে৷ তিনি।

মঙ্গলবার (২ জুন) রাতে এক ফেসবুক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ও ওসমান হাদি হত্যা নিজের অভিমত তুলে ধরেন তিনি।

এর আগে মঙ্গলবার কলকাতার ধর্মতলায় এক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স) গ্রেপ্তার করেছিল, যা নিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়। অন্য দেশের কথা আমি বলছি না। আমার অধিকারও নেই বলার। কিন্তু আমি যেটা বলতে চাই— ওই হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে।’

তৃণমূল কংগ্রেসের নেতা মমতা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশে বলেন, ‘কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়ে ছিল? আজকের সরকার পরিবর্তন হলেও মনে রাখবেন, আমি কিন্তু সবটাই জানি।... আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে।’

মমতার এ বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে ফয়েজ তৈয়ব বলেন, “শহীদ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্য মমতা প্রকাশ্যে ভারতের কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করেছেন। মমতা প্রশ্ন করেছেন, 'কাকে দিয়ে খুন করিয়েছেন?' এবং উনি সেটা জানেন, তা প্রকাশ করলে 'বাংলাদেশ উত্তাল হয়ে উঠবে'। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দেশের স্বার্থে হাদির খুনিদের গ্রেপ্তারের বিষয়টি গোপন রাখতে মমতাকে ফোন করে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন তিনি।”

ফয়েজ তৈয়ব লিখেছেন, “এর মাধ্যমে ওসমান হাদি হত্যায় ভারতের সংশ্লিষ্টতা প্রকাশ্যে আসলো। অর্থাৎ এই কাজে ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' যুক্ত থাকার সুস্পষ্ট আভাস এসেছে।”

তবে এ ঘটনার সঙ্গে বাংলাদেশের ভেতরে কারা জড়িত থাকতে পারে, সে প্রশ্নও তোলেন অন্তর্বর্তী সরকারের সাবেক এই কর্মকর্তা। তার ভাষায়, “তবে প্রশ্ন থেকে যায়, বাংলাদেশে 'র' এর অ্যাসেট হিসেবে ঠিক কারা কাজ করেছে? এখানকার কোনো ব্যক্তি অ্যাসেট, নাকি সংস্থা?”

পোস্টে ফয়েজ তৈয়ব হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের পালিয়ে যাওয়ার পথ এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, “হাদির হত্যাকারীরা দুপুর আড়াইটা থেকে রাত পৌনে ১১টায় দেশের অভ্যন্তরে দীর্ঘতম পথ পাড়ি দিয়ে নেত্রকোনা সীমান্তে পৌঁছে এবং সেখানে চোরাচালানের একটা পপুলার রুট ব্যবহার করে।”

তৈয়্যব আহমেদের মতে, সীমান্ত সিল করার নির্দেশনা থাকার পরও সংশ্লিষ্ট রুট নিয়ন্ত্রণে না আসা স্বাভাবিক ঘটনা নয়। তিনি লিখেছেন, “সাড়ে চার ঘণ্টা পরেও এই পয়েন্টটি বিজিবির নিয়ন্ত্রণে আসলো না, এটি কোনোভাবেই স্বাভাবিক ব্যর্থতা নয়। বিজিবি প্রধানকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।”

একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন। তার দাবি, একটি ফ্যাক্টচেকিং সংস্থা সন্ধ্যার আগেই সন্দেহভাজনদের শনাক্ত করতে সক্ষম হলেও রাষ্ট্রীয় সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে তা করতে অনেক বেশি সময় নিয়েছে।

পোস্টে তিনি লিখেছেন, “প্রশ্ন একটাই— এটা কি নিছক কাকতালীয়, নাকি এখানে কারও কারও সুপরিকল্পিত নিষ্ক্রিয়তা ছিল?”

হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের সম্ভাব্য গতিপথও পোস্টে উল্লেখ করেন ফয়েজ তৈয়ব। তার বর্ণনা অনুযায়ী, অভিযুক্তরা মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকার ব্যবহার করে রাজধানী থেকে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় পৌঁছায় এবং পরে সীমান্ত অতিক্রম করে।

সবশেষে তিনি লিখেছেন, “আইনশৃঙ্খলা বাহিনী চিহ্নিত করার আগেই পূর্বপরিকল্পনা অনুযায়ী খুনিরা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হওয়াটা আমাদের ভয়ানক দুর্বলতা এবং ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি না থাকার সুস্পষ্ট প্রমাণ (কিংবা কম্প্রমাইজড ক্যাপাসিটির)। দেশের ভবিষ্যৎ নিরাপত্তার খাতিরে এমন ব্যর্থতা উত্তরণের স্থায়ী সমাধান লাগবে।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবারের বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন আরও অনেকেও। ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে বিকেলে সংবাদ সম্মেলন আয়োজন করেছে। এ বিষয়ে এখন পর্যন্ত বিএনপি সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

২ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে
Advertisement