প্রতিবেদক, রাজনীতি ডটকম

ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেলে চিকিৎসাসেবা নিশ্চিত করতে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘ডেঙ্গু রোগী বেশি হলে মানুষকে বাঁচাতে যেমনে পারি অতিরিক্ত ডাক্তার দেওয়া হবে’
বুধবার (১০ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমার একটাই কথা, একটাকে সবাই মিলে মোকাবিলা করতেছি। অনেকটা এগোচ্ছি আরেকটা আসতেছে। আপনারা দয়া করে যার যার অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন। ডেঙ্গুর প্রটোকল মেনটেইন করবেন’
চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের অনেক বিরাট বড় সার্কেল সারা বাংলাদেশে। সবাইকে বলবেন, ওই যে বড় বড় ডাক্তাররা যেগুলো বলেছে, অ্যান্টিবায়োটিক না দেওয়া বা আপনার প্লাজমা লিক শুরু হলে প্রত্যেকটা রোগীর প্রতি খেয়াল রাখা। প্লাজমা লিকের সঙ্গে সঙ্গে ফ্লুইড দেওয়া যাতে করে শকে না চলে যায়’
তিনি আরও বলেন, ‘যদি সমস্যা হয়, রোগী বেশি হয়ে যায়, আমাদের জানাবেন। আমরা যেমনে পারি ডাক্তার দেব। প্রয়োজনে আপনাদের বাইটা (ভাগ করে) দিয়ে দিব। তবু আমাদের মানুষদের বাঁচাতে হবে’
অনুষ্ঠানে জিয়াউর রহমানের রাজনৈতিক অবদানের প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সিপাহি বিপ্লবের মাধ্যমে জনগণ জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে ক্ষমতায় বসিয়েছিল। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং রাজনীতির পথ সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন।’
এ সময় তিনি জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দেশের জন্য তার নেতৃত্বের সফলতা কামনা করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক মহাসচিব ডা. মো. আব্দুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।
রাজনীতি/আরআইআর

২০০৯ সালে সশস্ত্র বাহিনীর ওপর সর্বগ্রাসী আঘাত এসেছিল উল্লেখ করে তিনি বলেন, ‘বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীকে নিয়ে অপতৎপরতা লক্ষ্য করেছি। ঐক্য বিনষ্টের তৎপরতা চলেছে। ২০০৯ সালে এমন ঘটনার ফল কী হয়েছিলো আমিরা জানি।’
৩ ঘণ্টা আগে
বুধবার (১০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
৪ ঘণ্টা আগে
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দুপুরের মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা
৬ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ার তাদের কথিত প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের ব্যাংকটির ব্যবস্থাপনায় ‘অযাচিত হস্তক্ষেপ’ বন্ধের দাবিতে মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে জাতীয় সংসদে বিধি ৬৮ অনুযায়ী বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমান ‘জনগুরুত্বপূর্ণ নোটিশ’ আকারে বিষয়
১৪ ঘণ্টা আগে