আদ্-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নন স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাবে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তার মতে, হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যায় প্রয়োজনীয় তথ্যের তুলনায় অপ্রাসঙ্গিক বিষয়ই বেশি ছিল।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতালের জবাব তিনি পর্যালোচনা করেছেন। তবে সেখানে মূল বিষয়গুলোর স্পষ্ট উত্তর না দিয়ে নানা অপ্রাসঙ্গিক আলোচনা যুক্ত করা হয়েছে।

তিনি জানান, চার থেকে পাঁচ পৃষ্ঠার ওই জবাবকে তিনি সন্তোষজনক মনে করছেন না। এটি অস্পষ্ট ও মূল প্রশ্ন এড়িয়ে যাওয়ার মতো একটি ব্যাখ্যা বলে মন্তব্য করেন মন্ত্রী। মন্ত্রী বলেন, ‘তারা চার থেকে পাঁচ পৃষ্ঠার জবাব দিয়েছে, কিন্তু সেখানে প্রয়োজনীয় তথ্যের চেয়ে অপ্রাসঙ্গিক বিষয় বেশি। এটি অনেকটা ভেগ (অস্পষ্ট) রিপ্লাই। আমি এতে সন্তুষ্ট নই’

মন্ত্রী জানান, বিষয়টি আরও পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং সরকারের অবস্থান পরবর্তী বৈঠকের পর জানানো হবে।

প্রসঙ্গত, রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ৪ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির পর্যবেক্ষণ তুলে ধরেন। সেখানে তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অনিয়ম স্পষ্ট হয়েছে বলে জানান তিনি।

রাজনীতি/আরআইআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘অতীত থেকে শিক্ষা নিয়ে সার্বভৌম রাষ্ট্র গঠনে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে’

২০০৯ সালে সশস্ত্র বাহিনীর ওপর সর্বগ্রাসী আঘাত এসেছিল উল্লেখ করে তিনি বলেন, ‘বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীকে নিয়ে অপতৎপরতা লক্ষ্য করেছি। ঐক্য বিনষ্টের তৎপরতা চলেছে। ২০০৯ সালে এমন ঘটনার ফল কী হয়েছিলো আমিরা জানি।’

৪ ঘণ্টা আগে

‘ডেঙ্গু রোগী বেশি হলে মানুষকে বাঁচাতে যেমনে পারি ডাক্তার দেব’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমার একটাই কথা, একটাকে সবাই মিলে মোকাবিলা করতেছি। অনেকটা এগোচ্ছি আরেকটা আসতেছে। আপনারা দয়া করে যার যার অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন। ডেঙ্গুর প্রটোকল মেনটেইন করবেন’

৪ ঘণ্টা আগে

৪ বিশ্ববিদ্যালয়ে ৫ নতুন প্রো-ভিসি নিয়োগ

বুধবার (১০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

৫ ঘণ্টা আগে

দুপুরের মধ্যে ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দুপুরের মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা

৭ ঘণ্টা আগে