এহসান মাহমুদের প্রতি ‘অসম্মানজনক আচরণে’র প্রতিবাদ ৩২ নাগরিকের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এহসান মাহমুদ। ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের স্মরণে একটি রাজনৈতিক দল আয়োজিত অনুষ্ঠানে সাংবা‌দিক এহসান মাহমুদের ‘অসম্মান ও অসদাচরণে’র শিকার হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ৩২ জন বিশিষ্ট নাগরিক।

তারা বলছেন, এহসান মাহমুদ শেখ হাসিনার বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোল‌নে সোচ্চার থেকেছেন এবং সত্যের পক্ষে কলম ধরেছেন। তার সঙ্গে এ ধরনের আচরণ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই চালানো লেখক, শিল্পী, গণতন্ত্রকামী নাগরিক ও সমমনাদের স্তম্ভিত করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সোমবার (৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ কথা বলেন। বিবৃতিতে তারা এ আচরণের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এর আগে গত ১ জুলাই চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান আয়োজন করে বিএনপি। অনুষ্ঠান সঞ্চালকদের একজন ছিলেন এহসান মাহমুদ।

খবরে প্রকাশ, এহসান তিনি মঞ্চে উঠে উপস্থাপনা শুরু করলে ক্ষোভ প্রকাশ করেন দর্শকসারিতে থাকা বিএনপি বিটের সাংবাদিকরা। তারা এহসানকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের মতো অনুষ্ঠানে উপস্থাপনায় আপত্তি জানান। পরে তাকে আর মঞ্চে উঠতে দেননি আয়োজকরা।

বিবৃতিতে ৩২ বিশিষ্ট নাগরিকে বলেন, আমাদের বিশ্বাস— এ ঘটনা জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করার বৃহত্তর রাজনৈতিক প্রয়াসের অংশ। সেই বিপ্লবের সাহসী যোদ্ধাদের ভাবমূর্তি নষ্ট করতে এবং ইতিহাসকে বিকৃত করতে এ ধরনের অপপ্রচার ও অসম্মানের আশ্রয় নেওয়া হচ্ছে।

তারা আরও বলেন, জুলাই অভ্যুত্থানে এহসান মাহমুদসহ অনেক লেখক, শিল্পী, অ্যাক্টিভিস্ট জান বাজি রেখে রাজপথে দাঁড়িয়েছেন, দমন-পীড়নের মুখে থেকেও আপস করেননি। দীর্ঘ এ লড়াইয়ে তাদের ব্যক্তিজীবন যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, পেশাগত জীবনও ঝুঁকির মুখে পড়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কোপানলে পড়ে এহসান মাহমুদ বারবার চাকরি হারালেও অন্যায়ের কাছে মাথা নত করেননি।

‘আমরা স্পষ্ট করে বলতে চাই— এহসান মাহমুদের প্রতি যে আচরণ করা হয়েছে, তা গণতান্ত্রিক মূল্যবোধ, মুক্তচিন্তা এবং স্বাধীন মতপ্রকাশ ও সাংবাদিকতার বিরুদ্ধেই এক ধরনের আক্রমণ,’— বিবৃতিতে বলেন ৩২ নাগরিক।

বিবৃতিতে যারা সই করেছেন তারা হলেন— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন, একই বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, একই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষক আর রাজী, একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোশরেকা অদিতি হক, একই বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সায়মা আলম, গীতিকবি লতিফুল ইসলাম শিবলী, অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ, লেখক ও সম্পাদক রাখাল রাহা, কথাসাহিত্যিক ও সাংবাদিক সালাহ উদ্দিন শুভ্র, ক-প্রাবন্ধিক ও অনুবাদক রাজু আলাউদ্দিন, কবি হাসান রোবায়েত, প্রকাশক সাঈদ বারী, সাংবাদিক দেলোয়ার হাসান, ইসমাঈল হোসেন, কবি মৃদুল মাহবুব, কাজল শাহনেওয়াজ, চিত্রশিল্পী ইকবাল হোসেন সানু, কবি ও সংস্কৃতি কর্মী মোহাম্মদ রোমেল, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী রেবেকা নীলা, লেখক ও অধিকার কর্মী ফেরদৌস আরা রুমী, লেখক ও প্রকাশক মোহাম্মদ নাজিমউদ্দিন, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বাকী বিল্লাহ, সাংস্কৃতিক কর্মী অমল আকাশ, কথাসাহিত্যিক জিয়া হাশান, কবি আহমেদ স্বপন মাহমুদ, প্রকাশক মাহাবুব রাহমান, কবি পলিয়ার ওয়াহিদ, সাহিত্যিক ও অনুবাদক অস্ট্রিক আর্যু, অনুবাদক সাম্য শরিফ লেখক এবং লেখক আমিনুল ইসলাম মামুন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১০ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১১ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

১২ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

১২ ঘণ্টা আগে
Advertisement