বুধবার মালয়েশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন। সেখানে বৈঠকের ফাঁকে সুযোগ পেলে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া আটক বাংলাদেশিদের ব্যাপারে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করার বার্তা দিয়েছেন উপদেষ্টা।

সোমবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান তিনি।

এআরএফ-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন। এ সুযোগে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া আটক বাংলাদেশিদের বিষয়ে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করবেন কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, যদি সুযোগ থাকে আমি কথা বলবো।

উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে সম্প্রতি মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের সবাই জঙ্গি কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদের হয়তো ছোট একটা দলের জঙ্গি সংশ্লিষ্টতা থাকতেও পারে। যদি কারও জঙ্গি সংশ্লিষ্টতা থাকে আমরা বলেছি, মালয়েশিয়া সরকারকে সহযোগিতা করবো।

প্রসঙ্গত, ৮-১১ জুলাই মালয়েশিয়ায় এআরএফ-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে হবে। সেই বৈঠকে যোগ দিতে দুই দিনের সফরে বুধবার (৯ জুলাই) কুয়ালালামপুর যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১০ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১১ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

১২ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

১২ ঘণ্টা আগে
Advertisement