সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার সংশোধিত তালিকা প্রকাশ

বাসস
নির্বাচন কমিশনের লোগো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার সংশোধিত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তালিকা প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নম্বর ১৫৫৩৭/২০২৫ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর ৪৬৭৬/২০২৫-এ প্রদত্ত রায় ও আদেশ অনুসরণে পূর্বে প্রকাশিত সীমানা পুনর্নির্ধারণের প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। এর ফলে বাগেরহাট জেলায় একটি আসন বৃদ্ধি করা হয়েছে এবং গাজীপুর জেলা থেকে একটি আসন কমানো হয়েছে। সংশোধনের পর মোট ৩০০ আসনের পুনর্নির্ধারিত সীমানার হালনাগাদ তালিকা প্রকাশ করা হলো।’

ইসি সূত্র জানায়, আদালতের নির্দেশনা ও আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আসনসীমা পুনর্নির্ধারণ করা হয়েছে, যাতে আসন বিন্যাস আরো যৌক্তিক ও সুনির্দিষ্ট হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৮৭ শিশু।

৩ ঘণ্টা আগে

দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই।

৫ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন অভিবাসী ভিসা স্থগিত

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে এ স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

৫ ঘণ্টা আগে

জুলাই সনদ ‘অক্ষরে অক্ষরে বাস্তবায়নে’ সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনি ইশতেহার জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর।’

৫ ঘণ্টা আগে