প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করতে আহ্বান জানিয়েছে পুলিশসদর দপ্তর। শুক্রবার (৩১ জানুয়ারি) পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক ইনামুল হক সাগরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, চাকরিচ্যুত পুলিশ সদস্যদের এক হাজার ৫২২টি আবেদন এরইমধ্যে গৃহীত হয়েছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল এক হাজার ২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই বা এটিএসআই ১৮০ জন, এসআই বা সার্জেন্ট বা টিএসআই ২০০ জন, পরিদর্শক ১০ জন ও নন-পুলিশ সদস্য ২৮ জন।
তাদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদন পর্যালোচনার লক্ষ্যে ডিআইজির নেতৃত্বে গঠিত কমিটি কাজ করছে। আবেদনসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
তবে এ-ও দেখা যাচ্ছে যে তারা ফৌজদারি বা আর্থিক বা নৈতিক স্খলন বা আচরণগত বা বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গজনিত অপরাধেও চাকুরিচ্যুত হয়েছেন। তাদের অনেকের আবেদন প্রশাসনিক ট্রাইবুনাল বা প্রশাসনিক অ্যাপিলেট ট্রাইবুনালের অধীনেও বিচারাধীন রয়েছে। চাকরিচ্যুত পুলিশ সদস্যরা যেন ন্যায়বিচার পান, সেজন্য পুলিশ সদরদপ্তর আন্তরিকভাবে কাজ করছে।
এরইমধ্যে গত ২৯ জানুয়ারি পুলিশ সদরদপ্তরের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা মানববন্ধন করার সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল তাদের কাছে গিয়ে বিষয়টি ব্যাখ্যা করে বিস্তারিত বলার পরও চাকরিচ্যুত পুলিশ সদস্যরা রাস্তা অবরোধের মতো জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি করেন।
চাকরিচ্যুত পুলিশ সদস্যদের রাস্তা অবরোধ করে নগরবাসীর বিড়ম্বনা সৃষ্টি না করার জন্য বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। আজ শনিবার (১ মে) সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। সংসদ সচিবালয় জানিয়েছে, রোববার (৩ মে) রাত ৯টায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
৩ ঘণ্টা আগে
সূত্র জানায়, পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা ব্যবহার নিশ্চিত করতে ২০০৬ সালে এই ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কেন্দ্রটি চালু করা হয়েছিল। প্রথমে দু’টি ১২৫ মেগাওয়াট ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছিল। গত ২০১৭ সালে আরও একটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনিট যুক্ত হয়। তবে যান্ত্রিক ক
৬ ঘণ্টা আগে
ইম্পেরিয়াল ফটো জার্নালিস্ট অ্যাওয়ার্ড ২০২৬-এ পুরস্কারপ্রাপ্ত হন ২৭ জন। নেপালের ১০ জনকে সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। ফটো সাংবাদিকতায় ৫৭ বছর অবদানের জন্য বিশেষ সম্মাননা পান রইটার্সের ফটো সাংবাদিক রফিকুর রহমান।
৮ ঘণ্টা আগে
বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া ব
৮ ঘণ্টা আগে