প্রতিবেদক, রাজনীতি ডটকম

জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মুখপাত্র এম জেড এম ইন্তেখাব চৌধুরী। শনিবার (২ মে) সকালে রাজধানীর কাওরান বাজার র্যাব মিডিয়া সেন্টার-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
র্যাব জানায়, নিয়মিতভাবে সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। একই সঙ্গে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ডের ঘটনায় গুরুত্ব দিয়ে ছায়া তদন্ত চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা বলেন, রাজধানীর ব্যস্ত এলাকা নিউমার্কেটে সংঘটিত হত্যাকাণ্ডের পর অপরাধীদের শনাক্তে র্যাবের একাধিক টিম মাঠে কাজ করছে। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। টিটন হত্যার পেছনের উদ্দেশ্য এবং জড়িতদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে।
সম্প্রতি কয়েকজন শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্ত হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, সে প্রসঙ্গে র্যাব জানায়—শুধু টিটন হত্যা মামলার আসামিরাই নয়, বরং জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়ানোর চেষ্টা করছে এমন সকলকেই কঠোর নজরদারিতে রাখা হয়েছে।
র্যাব আরও জানায়, শীর্ষ সন্ত্রাসীসহ যেকোনো অপরাধী যাতে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে র্যাব বদ্ধপরিকর।

গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।
৫ ঘণ্টা আগে
বিএনপি সরকার গঠন করার চার মাস পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রোববার মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর। সেখান থেকে তিনি যাবেন চীনে। চীন সফর শেষে আগামী ২৬ জুন ঢাকায় ফিরবেন তিনি।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় (পিইউ) সফর করেছে। গত মঙ্গলবার উপাচার্য কার্যালয়ের কমিটি রুমে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কম
৭ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে আটকের পরই ১৪৪ পৃষ্ঠার মামলার নথি আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই বেনজীর আহমেদকে দেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
৮ ঘণ্টা আগে