প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। আজ শনিবার (১ মে) সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, রোববার (৩ মে) রাত ৯টায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৯ এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২ ও স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ইসির যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ ঘোষণা দেন।
এদিকে আজ দুপুরে সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। দুপুর ১২টায় নির্বাচন কমিশন অফিসে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর নুসরাত তাবাসসুম সাংবাদিকদের বলেন, ‘গেজেট প্রকাশ ও শপথসহ কিছু দাপ্তরিক প্রক্রিয়া এখনও বাকি রয়েছে। তবে আমি সংসদে থাকি বা না থাকি, আমার দলের প্রতিনিধিত্ব এবং নিজের রাজনৈতিক আদর্শ সবসময় সমানভাবে ধারণ করব।’
এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকেল ৪টার পর নুসরাত মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। ফলে তিনি আদালতের দ্বারস্থ হন। পরে ২৭ এপ্রিল আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর অতিবাহিত না হওয়ায় কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করলেও দীর্ঘ শুনানির পর ২৭ এপ্রিল ইসি তার আপিল খারিজ করে দেয়।
ইসিতে আপিল করে ব্যর্থ হয়ে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হন মনিরা শারমিন। ইসিতে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন এনসিপির এই যুগ্ম আহ্বায়ক।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
১১ ঘণ্টা আগে
বিশ্বের কিছু অংশে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই অবস্থা আড়াই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।
১১ ঘণ্টা আগে
দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’
১১ ঘণ্টা আগে
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।
১২ ঘণ্টা আগে