ডেস্ক, রাজনীতি ডটকম

গণঅভ্যুত্থানের পর এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল ভিন্নভাবে আয়োজন করছে বিসিবি। ক্রীড়া মন্ত্রণালয় থেকেও এ নিয়ে তুমুল আগ্রহ লক্ষ্য করা গেছে। ইতোমধ্যে বিপিএল খেলতে বিভিন্ন বিদেশি প্লেয়াররা বাংলাদেশে এসেছেন। নিজ ফ্র্যাঞ্চাইজির অধীনে করছেন অনুশীলনও।
সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বিপিএল খেলতে শুক্রবার রাতে বাংলাদেশে এসেছেন পাকিস্তানি তারকা পেসার শাহিন আফ্রিদি। ঢাকায় পা রাখার পরদিন শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে তিনি ফরচুন বরিশালের সঙ্গে প্রথমবার অনুশীলন করেছেন। পরে দলের প্রতিনিধি হয়ে মুখোমুখি হন গণমাধ্যমের। এ সময় বাংলাদেশি পেসারদের প্রশংসায় ভাসিয়েছেন শাহিন।
তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে নিয়ে আলাদা করে এই পাক তারকা বলেন, ‘বাংলাদেশে এখন দারুণ বোলিং ইউনিট। তাসকিন লিডিং বোলার। তরুণ রানা অনেক ভালো করছে, উচ্চতা অনেক, গতিও বেশি। ভবিষ্যতে আরও অনেকেই উঠে আসবে, লাল বলের (টেস্ট) ক্রিকেটও খেলবে তারা। লাল বলের ক্রিকেট যত খেলবেন তত উন্নতি করবেন।’
বিপিএল খেলতে বিদেশি ক্রিকেটাররা আসলেও বাংলাদেশিরাই এখানে বড় তারকা বলে মন্তব্য করেন শাহিন আফ্রিদি, ‘সত্যি বলতে আমি সবচেয়ে বড় তারকা নই। অনেক বাংলাদেশি খেলোয়াড় আছে তারাই এখানে বড় তারকা। তামিম (ইকবাল) আছে, গোটা জাতীয় দলই আছে বরিশালে। আমি দলের সাধারণ একজন খেলোয়াড়। পারফর্ম করে দলকে জেতানোই আমার লক্ষ্য।’
বিপিএলে মানিয়ে নেওয়ার ব্যাপারেও আশাবাদী বাঁ–হাতি এই পেসার, ‘আমরা একে অপরের বিপক্ষে প্রচুর খেলেছি। সবাই সবাইকে চিনি। স্থানীয়রা ভালো খেলে, তারা উইকেট সম্পর্কেও ভালো জানে, এবার আমি অনেক কিছু শিখব যা ভবিষ্যতে বাংলাদেশে খেলতে এলে কাজে লাগবে।’
আর মাত্র দুইদিন পরই আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠতে যাচ্ছে বিপিএলের একাদশ আসরের। যেখানে তামিম-শাহিনদের দল ফরচুন বরিশাল দুর্বার রাজশাহীর বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে এই আসরের যাত্রা শুরু করবে। আগের আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল বরিশাল। এবারও তারা দেশি-বিদেশি ক্রিকেটারের সমন্বয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে।

এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার রাতে নতুন প্রজ্ঞাপনে যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ শুল্ক রেখে বাকি সব শুল্ক ও কর তুলে নেওয়া হয়েছে সৌর বিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে। কেবল ব্যক্তি নয়, বাণিজ্যিকভাবে আমদানিকারকদের ক্ষেত্রেও এ বিধান প্রযোজ্য হবে।
১৪ ঘণ্টা আগে
রাষ্ট্রদূত জানান, প্রকল্পটিতে যেসব কারিগরি জটিলতা রয়েছে সেগুলো দ্রুত সমাধানে প্রায় চার হাজার রাশিয়ান বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন। আগামী মাসের মধ্যেই এই বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।
১৫ ঘণ্টা আগে
সংলাপে সভাপতিত্ব করেন আসকের নির্বাহী পরিচালক তাহমিনা রহমান। তিনি চলতি বছরের প্রথম সাত মাসের পরিসংখ্যান তুলে ধরে বলেন, এ সময়ে নারী ধর্ষণের ৪০০টি ঘটনা ঘটেছে। একই সময়ে ধর্ষণের পর হত্যার ৩৭টি এবং ধর্ষণচেষ্টার ১৫২টি ঘটনা নথিভুক্ত হয়েছে। নারী ও কিশোরীদের বিরুদ্ধে যৌন হয়রানি ও উত্ত্যক্তের ১৯১টি ঘটনাও নথিভু
১৮ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তৎকালীন উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
১৯ ঘণ্টা আগে