খেলতে চেয়ে ১৩ দেশকে বাংলাদেশের চিঠি

ক্রীড়া ডেস্ক

গত বছরের অক্টোবরে সাফ জেতার পর থেকে 'শীতনিদ্রায়' ছিল জাতীয় নারী ফুটবল দল। এখন পর্যন্ত কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি। এমনকি অনুশীলনও ছিল না! আজ থেকে শীতনিদ্রা কাটিয়ে আবাসিক প্রস্তুতি শুরু হয়েছে সাবিনা খাতুনের দলের।

তবে প্রথম দিনে ৩১ জন খেলোয়াড়ের মধ্যে ১৩ জন উপস্থিত হয়েছেন। দিন তিনেকের মধ্যে অন্যরাও আসবেন বলে আশা দেখছে বাফুফে। আপাতত অনুশীলনের মধ্যে থাকবেন সবাই। ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে কোনও ম্যাচ খেলা হবে না। দল নাকি পাওয়া যাচ্ছে না। যদিও নেপালে চার জাতি টুর্নামেন্ট হচ্ছে।

এখন মার্চের উইন্ডোতে খেলার পরিকল্পনা। এর জন্য ১৩টি দেশকে চিঠি দেওয়া হয়েছে। আজ বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সংবাদমাধ্যমকে বলেছেন, 'আজ থেকে নারী দলের প্রস্তুতি শুরু হয়েছে সহকারী কোচদের অধীনে। হেড কোচ ঠিক হলে তখন তার অধীনে হবে সবকিছু। মার্চে ফিফা উইন্ডোতে ম্যাচ খেলার জন্য এরই মধ্যে ১৩টি দেশকে চিঠি লেখা হয়েছে। আমরা দেশে কিংবা দেশের বাইরে ম্যাচ খেলবো।'

এদিকে ক্যাম্প শুরু হলেও ফুটবলারদের সঙ্গে নতুন করে মাসিক বেতনের চুক্তি ও সাফ জেতার পর দেড় কোটি টাকা বোনাস নিয়ে কোনও অগ্রগতি নেই।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার: শিক্ষামন্ত্রী

মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষিত করতে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা মেধায় কোনো অংশে কম নয়। তাই নিজের ভবিষ্যৎ নিজেদেরই গড়ে তুলতে হবে এবং নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করতে হবে

১ ঘণ্টা আগে

মেট্রোরেলের গাবতলী-দাশেরকান্দি লাইন নির্মাণ প্রকল্পে একনেকের অনুমোদন

সাতটি নতুন ও সংশোধিত পাঁচটি প্রকল্পের মোট ব্যয় এক লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা, বাকি এক লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা ধরা হয়েছে প্রকল্প ঋণ।

২ ঘণ্টা আগে

অপরাধের পেছনে জুয়া ও মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে বিভিন্ন অপরাধের পেছনে জুয়া ও মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যুবসমাজের অপরাধ বিশ্লেষণে দেখা গেছে, অনেকে মাদকাসক্ত হয়ে অপরাধে জড়াচ্ছেন, আবার কেউ মাদক কেনার অর্থ জোগাড় করতে অপরাধ করছেন। একইভাবে জুয়ায় আসক্তিও নানা অপরাধের পেছনে ভূমিকা রা

২ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় জাল নথি চক্রে জড়িত সন্দেহে ২৭ বাংলাদেশি আটক

বিদেশি শ্রমিকদের জন্য জাল নথি তৈরির একটি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। আটক ব্যক্তিদের মধ্যে ১০ বাংলাদেশি পুরুষ ও এক নারীকে চক্রটির হোতা বলে সন্দেহ করা হচ্ছে।

৩ ঘণ্টা আগে
Advertisement