প্রতিবেদক, রাজনীতি ডটকম

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর চেয়ে তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের পরিমাণ বেশি।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ২০২৪ ও ২০২৫ সালের সম্পদের বিবরণী থেকে দেখা যায়, এক বছরের ব্যবধানে এই উপদেষ্টার সম্পদ কমলেও উল্লেখযোগ্য হারে বেড়েছে তার স্ত্রীর সম্পদ। বর্তমানে ফারুকীর মোট সম্পদের চেয়ে তিশার সম্পদের পরিমাণ প্রায় ৮৪ লাখ টাকা বেশি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের এই সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।
বিবরণী অনুযায়ী, ২০২৫ সালে মোস্তফা সরয়ার ফারুকীর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে দুই কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। ২০২৪ সালে তার মোট সম্পদ ছিল দুই কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে উপদেষ্টার মোট সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার কোটি টাকা।
উপদেষ্টার বর্তমান সম্পদের মধ্যে আর্থিক সম্পদ ৮৫ লাখ ৫৪ হাজার ৫৮৬ টাকা এবং অ-আর্থিক সম্পদ এক কোটি ২৯ লাখ ৬৩ হাজার ৪৪০ টাকা।
এদিকে ২০২৪ সালে নুসরাত ইমরোজ তিশার মোট সম্পদ ছিল এক কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ২০২৫ সালে তা বেড়ে হয়েছে দুই কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকা। সে হিসাবে এক বছরে তিশার সম্পদ বেড়েছে এক কোটি ৫৯ লাখ সাত হাজার ৬৪১ টাকা।
উপদেষ্টা ফারুকীর স্ত্রী তিশার সম্পদের মধ্যে আর্থিক খাতেই রয়েছে দুই কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩৪৩ টাকা এবং অ-আর্থিক সম্পদ ৭৬ লাখ ৯৬ হাজার ১৫৮ টাকা। তবে সম্পদের পাশাপাশি ২০২৫ সালে তিশার এক কোটি টাকার দায় বা ঋণ রয়েছে বলে বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
১২ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
১৩ ঘণ্টা আগে
আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।
১৬ ঘণ্টা আগে