জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী ২ দিনের রিমান্ডে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১৭: ১৫

আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে গাজীপুরের কালিয়াকৈর থানার একটি মামলায় দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দ ফজলুল মাহাদী তার রিমান্ড মঞ্জুর করেন।

তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের টঙ্গীর পূর্ব থানার গোপালপুর এলাকার মো. সেলিমের মেয়ে।

মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, এক সাংবাদিকের দায়ের করা মামলায় তাহরিমা জান্নাত সুরভীকে কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়।

ওই মামলায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

জানা গেছে, গত ২৪ ডিসেম্বর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাহরিমাকে গ্রেপ্তার করে।

তাহরিমার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের এক সাংবাদিক মামলা দায়ের করেন।

ওই মামলায় তার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলায় চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলিংয়ের মতো অভিযোগ আনা হয়েছে।

গাজীপুর আদালতের পরিদর্শক আব্দুল মান্নান জানান, পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তাহরিমার বাবা মো. সেলিম বলেন, যখন আমার মেয়ে তাহরিমাকে গ্রেপ্তার করে তখন আমি বাসায় ছিলাম না।

আমি ৪০ দিন তাবলিগের চিল্লায় চলে আসি। জুলাই আন্দোলনে সরকার পতনের সময় আমার মেয়ে অংশগ্রহণ করে। আমার মেয়ের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংরক্ষিত আসনে প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা

জনগণের সরাসরি ভোটে নারীদের সংসদের যাওয়ার দাবি তুলে তাসনিম জারা লিখেন, ‘আজ ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণা হয়েছে। অনেকেই দুঃখ প্রকাশ করে, সহানুভূতি জানিয়ে লিখেছেন যে আমি সংসদে থাকছি না। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ। সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল। আমি কৃত

২ ঘণ্টা আগে

সংরক্ষিত নারী আসন: মনোনয়নপত্র জমা দিলেন ৫৩ জন

তিনি বলেন, আজকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল। পূর্বঘোষিত সময় অনুযায়ী আজ বিকেল ৪টায় সময় শেষ হওয়া পর্যন্ত আমরা বিএনপি এবং জোট থেকে ৩৬টি মনোনয়নপত্র পেয়েছি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট থেকে ১৩টি এবং স্বতন্ত্র জোট থেকে একটি মনোনয়নপত্র পেয়েছি।

৩ ঘণ্টা আগে

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’: তদন্তে ৫ সদস্যের কমিটি

জাতীয় সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা যাচাইয়ে ৫ সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

৩ ঘণ্টা আগে

দেড় মাসের শিশু নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী

এদিন দুপুর ২টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ নজরুল ইসলাম আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

৪ ঘণ্টা আগে