ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন উপাচার্য হিসেবে সদ্য নিয়োগ পাওয়া অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। মঙ্গলবার (২৭ আগস্ট) অপরাহ্ণে যোগদান করেন তিনি। এ সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
যোগদানের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে যোগদান করার প্রাক্কালে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। হাজারো ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের শুভ সূচনা হলো তার ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী আদর্শ ও মূল্যবোধ মাথায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করার অভিপ্রায় ব্যক্ত করি এবং এ লক্ষ্যে আপনাদের সবার আন্তরিক সহযোগিতা প্রার্থনা করি।’
উপাচার্য আরো বলেন, ‘আমি জানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো নতুন উপাচার্য দায়িত্বভার গ্রহণ করলে আপনারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এবং ভালোবাসার নিদর্শনস্বরূপ ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করে থাকেন। কিন্তু বর্তমানে আমার দায়িত্বভার গ্রহণের প্রেক্ষাপটটি একটু ভিন্ন। শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি। অনেক ছাত্র-জনতা আহত অবস্থায় আহাজারি করছে। অন্যদিকে দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে লাখ লাখ মানুষ নিদারুণ দুর্ভোগের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছে। তাদের সবার প্রতি সহানুভূতিশীলতার অংশ হিসেবে এই মুহূর্তে ফুলসহ যেকোনো আড়ম্বরপূর্ণ আয়োজন থেকে বিরত থাকার জন্য আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। আপনাদের শুভেচ্ছা ও দোয়াই কাম্য। এ ব্যাপারে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।’
জানা যায়, আজ মঙ্গলবার মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকল ১১(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক। এদিন উপাচার্যের পাশাপাশি ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
৮ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
৯ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
৯ ঘণ্টা আগে