ভাতা বেড়ে ৩০ হাজার, প্রশিক্ষণার্থী চিকিৎসকদের প্রত্যাখ্যান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আন্দোলনের পরিপ্রেক্ষিতে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের মাসিক ভাতা ২০ শতাংশ বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। তবে বর্তমান মাসিক পারিতোষিকের থেকে পাঁচ হাজার টাকা বৃদ্ধির এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। তারা ৫০ হাজার টাকা দাবি করছেন। না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ভাতা বাড়ানোর কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনস্ (বিসিপিএস)-এর এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের বিদ্যমান মাসিক পারিতোষিক ভাতার হার বিদ্যমান ২৫ হাজার টাকা থেকে ২০ শতাংশ বৃদ্ধি করে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হলো। যা আদেশ জারির তারিখ থেকে প্রযোজ্য হবে।

তবে বর্তমান বাজারদরের প্রেক্ষাপটে এ বৃদ্ধি তাদের জীবন মানে তেমন প্রভাব ফেলবে না জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন চিকিৎকরা। ট্রেইনি চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট অব জাস্টিসের সভাপতি ডা. জাবির হোসেন গণমাধ্যমকে বলেন, ভাতা বৃদ্ধির দাবিতে যতবার রাস্তাতে নামি ততবার পাঁচ হাজার টাকা বাড়ানো হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ৩০ হাজার করা হয়েছে। এটা আমরা প্রত্যাখ্যান করেছি এবং প্রজ্ঞাপন আগুন দিয়ে পুড়িয়েছি।

একইসঙ্গে আগামী বৃহস্পতিবারের মধ্যে তাদের ভাতা ৫০ হাজার টাকা না করা হলে আগামী রোববার (২৯ ডিসেম্বর) শাহবাগে মহাসমাবেশ এবং অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষাণা নিয়েছেন তিনি।

এদিক চিকিৎসকদের আন্দোলনের মুখে সরকারের পাঁচ হাজার টাকা ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) নিজ ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি বলেন, ‘দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় Post graduate Trainee ডাক্তারদের ভাতা মাত্র ৩০ হাজার টাকা কখনোই যৌক্তিক হতে পারে না। এটা অন্তত ৪০ হাজার অথবা ৯ম গ্রেড সমমান হওয়া উচিত। কোথায় কখন কতটুকু ইনভেস্ট করতে হবে সেটা যতদিন আমরা না বুঝবো ততদিন দেশের প্রত্যাশিত উন্নতি সম্ভব না। এই সিদ্ধান্ত প্রত্যাখান করছি।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সস্ত্রীক আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও বিদেশি সম্পদের তথ্য চেয়েছে দুদক

চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

৩ ঘণ্টা আগে

স্থানীয় সরকার আরও কার্যকর করতে নরওয়ের সহযোগিতা চাইলেন মন্ত্রী

বৈঠকে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৪ ঘণ্টা আগে

অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদে ১১ কর্মকর্তার বদলি ও পদোন্নতি

প্রথম প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পর্যায়ের ছয় কর্মকর্তার পদোন্নতি ও বদলির আদেশ দেওয়া হয়েছে। এতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি মো. সায়েদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান

প্রজ্ঞাপন অনুযায়ী, হাফিজুল্লাহ খানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তার ন্যস্তকৃত কার্যালয়ও প্রধানমন্ত্রীর কার্যালয় নির্ধারণ করা হয়েছে।

৬ ঘণ্টা আগে
Advertisement