বার্ন ইনস্টিটিউটে এখনো সংকটাপন্ন ৫ জন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৯: ৪০
শুক্রবার বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিফ করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দীন। ছবি: স্বাস্থ্য মন্ত্রণালয়

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি দগ্ধ পাঁচজনের অবস্থা সংকটাপন্ন। এ ছাড়া শারীরিক উন্নতি হওয়ায় আগামীকাল শনিবার বেশ কয়েকজনকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

তিনি বলেন, ‘মাইলস্টোনের ঘটনায় আজ দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখন ৪০ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে ক্রিটিক্যাল অবস্থা ৫ জনের। তাদের আইসিইউতে রাখা হয়েছে। এদের চাইতে একটু কম গুরুতর অর্থাৎ সিপিআর ক্যাটাগরিতে রয়েছে ১০ জন। ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে পোস্ট অপারেটিভ রয়েছে আরও ১০ জন এবং ক্যাবিনে রয়েছে ১৫ জন।’

তিনি আরো বলেন, ‘যে কয়জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাদের মধ্যে দুজনের কিছুটা উন্নতি হয়েছে। যারা নিজে নিজে শ্বাস নিতে পারছে। এই ৪০ জন রোগীর মধ্যে আগামীকাল শনিবার ৪ থেকে ৫ জন রোগীকে আমরা ছুটি দিতে পারব।’

ডা. নাসির বলেন, এর মধ্যে একটি ভালো খবর রয়েছে। আমাদের কয়েকজন রোগী ভেন্টিলেশনে ছিল। তাদের মধ্যে দুজন এখনো টিউবে থাকলেও সজাগ রয়েছে এবং নিজেরা শ্বাসপ্রশ্বাস নিতে পারছে। গতকাল থেকে আজ পর্যন্ত সময়ে আমরা এই উন্নতির জায়গাটুকু পেয়েছি, যদিও আমরা দুজনকে হারিয়েছি। আমরা আগেও বলেছি, আমাদের রোগীদের অবস্থা প্রতি মুহূর্তে পরিবর্তন হয়। সে অনুযায়ী এ পরিবর্তনগুলো আপনাদের জানালাম। এর বাইরে তেমন নতুন কোনো তথ্য আমাদের কাছে নেই।

আমাদের মরদেহ হস্তান্তর ও অন্যান্য বিষয়ে এয়ার ফোর্স, স্কাউট, গার্লস গাইড, আনসারসহ আমাদের সহকর্মী যারা আছেন, তারা প্রত্যেকেই অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরসহ প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত প্রতি মুহূর্তের আপডেটের খোঁজখবর রাখছে। প্রতিটি আপডেট আমরা তাদের জানাচ্ছি।

ডা. নাসির বলেন, ‘আজ সিঙ্গাপুর, চীন ও ভারতের চিকিৎসক দল আমাদের সঙ্গে এসব রোগীর বিষয়ে মিটিংয়ে বসেছিলেন। তারা রোগীদের দেখেছেন।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৪ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

৫ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

৬ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

৭ ঘণ্টা আগে
Advertisement