২০ আগস্ট পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হবে

ডেস্ক, রাজনীতি ডটকম

পবিত্র আখেরি চাহার সোম্বা আগামী ২০ আগস্ট (বুধবার) পালিত হবে। আজ শুক্রবার বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের সফর মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে শনিবার (২৬ জুলাই) পবিত্র মুহাররম মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং রোববার (২৭ জুলাই) থেকে সফর মাস গণনা শুরু হবে। সেই অনুসারে, ২৭ সফর মোতাবেক ২০ আগস্ট পড়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সভায় সভাপতিত্ব করেন।

সভায় জানানো হয়, দেশের কোথাও সফর মাসের চাঁদ দেখা যায়নি। ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র ও মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ, আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ততথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছায় জাতীয় চাঁদ দেখা কমিটি।

সভায় আরও উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. শহিদুল ইসলাম, আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. নূরুল করিম এবং চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীসহ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আখেরি চাহার সোম্বা ইসলামী ঐতিহ্যে গুরুত্বপূর্ণ একটি দিন। যা রাসুলুল্লাহ (সা.)-এর ইলাজ ও সুস্থতার ঘটনার স্মরণে পালিত হয়। দিনটিকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের একাংশ নফল নামাজ, কোরআন তেলাওয়াত এবং দোয়ার আয়োজন করে থাকে। ধর্মীয় আবহে এই দিনটি প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে থাকে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৪ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

৫ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

৬ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

৭ ঘণ্টা আগে
Advertisement