ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে এক মামলায় মেটা ও ইউটিউবের বিচার শুরু হয়েছে। সামাজিক যোগাযোগের এসব প্ল্যাটফর্ম ইচ্ছেকৃতভাবে শিশুদের আসক্ত করার জন্য কনটেন্ট তৈরি করেছে কি না, এ নিয়ে মামলাটি দায়ের করা হয়েছিল।
বার্তা সংস্থা এপি ও এএফপির খবরে বলা হয়েছে, এ মামলার বাদী ২০ বছর বয়সি এক তরুণ, যার সংক্ষেপিত নাম কেজিএম৷ তিনি ছয় বছর বয়সে ইউটিউব ও ৯ বছর বয়সে ইনস্টাগ্রাম ব্যবহার শুরু করেছিলেন৷
মামলার অভিযোগে কেজিএমের আইনজীবীরা দাবি করেছেন, তরুণ ব্যবহারকারীদের টার্গেট করে তৈরি করা নানা কনটেন্টের কারণে তিনি সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন৷
আরও দুই স্যোশাল মিডিয়া জায়ান্ট টিকটক ও স্ন্যাপকেও এই মামলায় শুরুতে অন্তর্ভুক্ত করা হয়েছিল৷ কিন্তু বিচার শুরুর আগেই এই দুই প্ল্যাটফর্ম অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসা করে নিয়েছে বলে জানা গেছে। তবে তাদের দেওয়া অর্থের পরিমাণ জানা যায়নি।
এ মামলার পরিপ্রেক্ষিতে ‘সোশ্যাল মিডিয়া আসক্তি’ ইস্যুতে কোনো বিজ্ঞানসম্মত ঐকমত্য নেই বলে দাবি করা হয়েছে মেটার পক্ষ থেকে৷ বাদীর মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলোকে ব্যক্তিগত কারণ হিসাবে দাবি করেছে মেটা৷ অন্যদিকে ইউটিউব সব অভিযোগ অস্বীকার করেছে৷
আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে এই মামলা৷ মেটার প্রধান মার্ক জাকারবার্গ ও ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরিসহ প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীরাও এ মামলায় সাক্ষ্য দেবেন বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, এটি একটি দৃষ্টান্ত স্থাপনকারী মামলায় পরিণত হতে পারে৷ মামলার রায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ভবিষ্যত কর্মপদ্ধতি প্রভাবিত করতে পারে৷

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।
১৪ ঘণ্টা আগে
দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান
১৫ ঘণ্টা আগে
এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে