আর্জেন্টিনা সমর্থকদের সেনাবাহিনীর ধাওয়ার ছবিটি এআই-নির্মিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি ডিজিটালভাবে নির্মিত বা সম্পাদিত ভিজ্যুয়াল কনটেন্ট। ছবি: ডিসমিসল্যাব

ফেসবুকে ছড়িয়ে পড়া আর্জেন্টিনা সমর্থকদের সেনাবাহিনীর ধাওয়ার ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। বাংলাদেশি ফ্যাক্টচেকিং ও ডিজিটাল মিডিয়া গবেষণা সংস্থা ডিসমিসল্যাব এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির যাচাইয়ে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটি বাস্তব ঘটনার নয়, বরং ডিজিটালভাবে নির্মিত বা সম্পাদিত ভিজ্যুয়াল কনটেন্ট।

ফেসবুকে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ১৭ জুন ছবিটি পোস্ট করা হয়। ক্যাপশনে দাবি করা হয়, ‘আর্জেন্টিনার পতাকা নিয়ে রাস্তায় মিছিল করার কারণে সেনাবাহিনী হালকা দোলাই ১০ জন আহত আর্জেন্টিনার সাপোর্টার ভাই ব্রাদার কি রাগ করলা।’ পরবর্তীতে ছবিটি ৩৫৫ বার শেয়ার হয় এবং ২ হাজার ৫০০ বারের বেশি প্রতিক্রিয়া পায়। একই ছবি বিভিন্ন ফেসবুক পোস্টে ছড়িয়ে পড়ে।

ছবিটিতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরা কয়েকজন ব্যক্তি সড়কে দাঁড়িয়ে আছেন এবং তাদের দিকে সেনাবাহিনীর পোশাক পরা চারজন এগিয়ে যাচ্ছেন। পাশেই দুটি ট্যাংক, একটি বাস এবং একটি বিলবোর্ডও দেখা যায়। অন্য একটি পোস্টে ছবিটি ফটোকার্ড আকারে প্রচার করা হয়, যেখানে ভেতরের লেখায় বলা হয়, ‘খুশিতে আর্জেন্টিনার পতাকা নিয়ে রাস্তায় মিছিল করার কারণে সেনাবাহিনী হালকা ধোলাইয়ে ১০ জন আহত, কি রাগ করলা।’

ওই ছবির নিচের ডান কোনায় গুগল অ্যাসিস্ট্যান্ট জেমিনির লোগোও দেখা যায়। গুগলের ‘ন্যানো বানানা’ নামের এআই মডেল দিয়ে ছবি সম্পাদনা করলে এমন ওয়াটারমার্ক দেখা যায়। ছবিটির সত্যতা যাচাইয়ে ডিসমিসল্যাব গুগলের এআই শনাক্তকারী টুল ‘সিন্থ-আইডি’ এবং ‘হাইভ মডারেশন’ ব্যবহার করে পরীক্ষা চালায়।

সিন্থ-আইডি বিশ্লেষণে জানানো হয়, ছবিটি গুগল এআই প্রযুক্তির সাহায্যে তৈরি বা সম্পাদিত হয়েছে। টুলটির হিটম্যাপে ছবির মাঝের অংশে এআই-নির্মাণের শক্তিশালী উপস্থিতি ধরা পড়ে, যেখানে আত্মবিশ্বাসের মাত্রা আত্মবিশ্বাস মাত্রা (কনফিডেন্স লেভেল) ছিল ‘খুবই উচ্চ’। ফলাফলে ছবির অধিকাংশ অংশ নীল গ্রিডে চিহ্নিত করা হয়, যা সংশ্লিষ্ট অংশে এআই-উৎপাদিত উপাদানের উপস্থিতি নির্দেশ করে।

পরবর্তীতে হাইভ মডারেশনে পরীক্ষায় দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ। একই সঙ্গে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে এমন কোনো বাস্তব ঘটনা বা সত্যিকারের ছবি খুঁজে পায়নি ডিসমিসল্যাব।

অর্থাৎ, আর্জেন্টিনা সমর্থকদের সেনাবাহিনীর ধাওয়া দেওয়ার নামে প্রচারিত ছবিটি বাস্তব নয়; এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ভুয়া ভিজ্যুয়াল কনটেন্ট।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মজুত কমায় গ্যাস সরবরাহ আরও কমেছে, আসছে ২ কার্গো

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টায় দুই ভাসমান টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহের হার ছিল ৬৩ কোটি ১০ লাখ ঘনফুট। আগের দিন সোমবার রাত ৮টায় এই সরবরাহ ছিল ৬৬ কোটি ৬০ লাখ ঘনফুট। অর্থাৎ, মঙ্গলবার সন্ধ্যায় এলএনজি সরবরাহ ৩ কোটি ৫০ লাখ ঘনফুট বা ৫ দশমিক ৩ শতাংশ কমেছে।

১২ ঘণ্টা আগে

অনলাইনে শিশুর যৌন নির্যাতন ঠেকাতে আইনি কাঠামো জোরদারের তাগিদ

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও ‘টেরে ডেস হোমস (টিডিএইচ) নেদারল্যান্ডসে’র কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন ‘স্পিক আপ!’ প্রকল্পের অধীনে আয়োজিত এক বিশেষ ওরিয়েন্টেশন সভায় এসব বিষয়ে আলোচনা হয়।

১৩ ঘণ্টা আগে

নোবিপ্রবিতে ছাত্রদলের দুপক্ষের পালটাপালটি ধাওয়া-সংঘর্ষ, আহত ৫

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের অনুসারীদের সঙ্গে জ্যেষ্ঠ সহসভাপতি সাব্বির হোসেন শান্তর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহতদের মধ্যে দুজনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ: ৪ লাখ পরীক্ষার্থীর সাড়ে ১০ লাখ আবেদন

ফল প্রকাশের পরদিন ১১ আগস্ট থেকে আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীদের পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। গতকাল সোমবার পর্যন্ত এ আবেদনের সুযোগ পেয়েছেন পরীক্ষার্থীরা। প্রতিটি পত্রের ফল পুনর্নিরীক্ষণের জন্য পরীক্ষার্থীদের ১৫০ টাকা করে ফি দিতে হয়েছে।

১৪ ঘণ্টা আগে