নুরের ওপর হামলার ঘটনা তদন্ত করা হবে: প্রেস সচিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখতে গিয়ে তিনি বলেন, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।

তিনি আরও উল্লেখ করেন যে, নুর অতীতে কোটাবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, আমি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। ডাক্তাররা জানিয়েছেন, নুরের নাক ও চোখের কাছে আঘাত লেগেছে, ইন্টার্নাল ব্লিডিং হচ্ছে এবং তিনি সেমি-কনশাস অবস্থায় আছেন। চিকিৎসকরা কিছুক্ষণের মধ্যে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেবেন পরবর্তী পর্যবেক্ষণের জন্য। পাশাপাশি কিছু টেস্টও করবেন।

শফিকুল আলম আরও বলেন, নুরের ওপর হামলা খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা। আমরা এটার নিন্দা জানাই। এই পুরো ঘটনা আমরা তদন্ত করব।

প্রেস সচিব আরও বলেন, যখন দেশে মানুষের সাহসের অভাব ছিল, শেখ হাসিনার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি, তখন ২০১৮ সালে নুরুল হক নুর কোটাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তার সাহস আপনারা দেখেছেন। ২০২৪ সালে গণঅভ্যুত্থানে নুরসহ গণঅধিকার পরিষদের সবাই ছিলেন। ১৯ জুলাই রাতে নুরকে গ্রেপ্তার করে নির্মমভাবে নির্যাতন করা হয়। তার ওপর আজকের হামলার ঘটনাটিও তদন্ত করা হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement