জাকসু নির্বাচন : দায়িত্ব পালনকালে জাবি শিক্ষিকার মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১: ০৯
জাকসু নির্বাচন : দায়িত্ব পালনকালে জাবি শিক্ষিকার মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় জান্নাতুল ফেরদৗস (২৯) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার সফিকুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষিকা ছিলেন। জাকসু নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন তিনি।

জানা গেছে, মৃত জান্নাতুল ফেরদৌস জাকসু ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার ভোট গণনা করতে আসার পর সকাল পৌনে ৯টার দিকে জাকসু নির্বাচন অফিসে বসে কাজ করছিলেন তিনি। এসময় হঠাৎ পড়ে যান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস। এ সময় সহকর্মীরা স্ট্রেচারে করে তিনতলা থেকে নিচ তলায় নামিয়ে আসেন।

পরে তাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে জরুরি চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement