ভেনেজুয়েলার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

ডেস্ক, রাজনীতি ডটকম
ভেনেজুয়েলার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

ভেনেজুয়েলায় শক্তিশালী দুই ভূমিকম্প আঘাত হানার কিছুক্ষণ পরেই ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৯। ভূমিকম্পটি দেশটির কুজি শহর থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠের ৫১.৭ কিলোমিটার গভীরে আঘাত হানে।

ভূমিকম্পের পর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি দুর্যোগ মোকাবিলার জন্য সরকারকে ‘ক্ষয়ক্ষতির পরিমাণ জরুরিভাবে মূল্যায়ন’ করার নির্দেশ দিয়েছেন।

এদিকে দেশটির মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। তিনি বলেন, “এই মুহূর্তে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন অব্যাহত রাখব। এমনকি এলাকার পারমাণবিক স্থাপনাগুলো থেকেও কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি।”

তবে ভূমিকম্পের পরপরই নিরাপত্তা নিশ্চিত করতে ‘জেআর ইস্ট’ (ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি) জাপানের মূল দ্বীপের উত্তর প্রান্ত শিন-আওমোরি এবং টোকিওর মধ্যে তাদের বুলেট ট্রেন পরিষেবা সাময়িকভাবে স্থগিত করেছে।

রাজনীতি/এসআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement