ঢাকায় আসছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তিন দিনের সরকারি সফরে আগামীকাল সোমবার (৮ নভেম্বর) ঢাকায় পৌঁছাচ্ছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ। সফরসূচি অনুযায়ী, আগামী বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত তিনি ঢাকা ও কক্সবাজারের একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত একটি সরকারি বিবৃতিতে ডাচেসের এই বাংলাদেশ সফরের তথ্য নিশ্চিত করা হয়েছে।

সফরকালে কক্সবাজারে অবস্থানকালে রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় পরিচালিত নানা আন্তর্জাতিক মানবিক কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখবেন ডাচেস অব এডিনবার্গ। সেই সঙ্গে সেখানে কর্মরত বিভিন্ন উন্নয়ন ও সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন তিনি।

এই সফরে মূলত রোহিঙ্গা সংকট মোকাবিলা, দুর্যোগকালীন সহায়তা, নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং নারীর ক্ষমতায়নের বিষয়গুলো বিশেষ অগ্রাধিকার পাবে।

উল্লেখ্য, কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করা, মানবিক সংকট দূরীকরণ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে রাজপরিবারের আন্তর্জাতিক কার্যক্রমের অংশ হিসেবে এই বাংলাদেশ সফরে আসছেন ডাচেস অব এডিনবার্গ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad