বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়: ভারী বৃষ্টির পূর্বাভাস

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্য-বঙ্গোপসাগরে জন্ম নেওয়া লঘুচাপটি ক্রমাগত শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিষয়ক সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম’ (বিডব্লিউওটি)। সম্ভাব্য এই ঝড়টির প্রাথমিক লক্ষ্য ভারতের পূর্ব উপকূল হলেও, এর পরোক্ষ থাবায় পুরো বাংলাদেশে নামতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর সন্ধ্যা থেকে ২৮ অক্টোবর সকালের মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের উপকূলে আছড়ে পড়তে পারে। তবে গতিপথ ও সময়ের সাপেক্ষে এই হিসাবের পরিবর্তন ঘটতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, সরাসরি উপকূলে আছড়ে পড়ার মতো আশঙ্কা বাংলাদেশে তৈরি না হলেও পরোক্ষ প্রভাবে ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বরের মধ্যে দেশজুড়ে শক্তিশালী একটি বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঝড়ো আবহাওয়ার আশঙ্কায় উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে। ফলে দূর সাগরে থাকা মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে সাবধানে চলাচলের পাশাপাশি নিয়মিত আবহাওয়ার হালনাগাদ সতর্কবার্তা অনুসরণ করতে বলা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad