মালয়েশিয়ায় অভিযানে ৭২ বাংলাদেশি আটক

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার জোহর বাহরু এবং নেগেরি সেম্বিলান রাজ্যে পৃথক দুটি অভিযানে ৭২ জন বাংলাদেশিসহ মোট ৪০২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

বুধবার ও বৃহস্পতিবার পরিচালিত এসব অভিযানে বৈধ নথিপত্র না থাকা এবং পারমিটের শর্ত লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

জোহর বাহরুর একটি কম্পিউটার যন্ত্রাংশ কারখানা থেকে ২৬ জন বাংলাদেশি এবং নেগেরি সেম্বিলানের একটি লৌহ কারখানা থেকে আরও ৪৬ জন বাংলাদেশিকে আটক করা হয়।

স্থানীয় ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন অনেক বিদেশি কর্মী। বর্তমানে আটকদের বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং কারখানা সংশ্লিষ্টদেরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement