জাতীয় পরিবেশ পদক পেল ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

পরিবেশ রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং গবেষণায় বিশেষ অবদান রাখায় দেশের তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এই সম্মাননা পদক তুলে দেন।
এ বছর ব্যক্তিগত ক্যাটাগরিতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পদক পেয়েছেন আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী। পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে পদক লাভ করেছেন মো. মনির হোসেন। এছাড়া পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ পদক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও প্রো-ভাইস চ্যান্সেলর ড. আব্দুস সালাম।
অন্যদিকে প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকার জন্য পুরস্কৃত হয়েছে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড। পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্ষেত্রে অবদানের জন্য পদক পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস। আর পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে জাতীয় এই পদক লাভ করেছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।
পরিবেশ সুরক্ষায় অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এই সম্মাননা প্রদান করা হয়।
রাজনীতি/এসআর












-463252-256x144.webp)

-c173ff-256x144.webp)
-f7dee2-256x144.webp)

