তিন দিনে ১০ ফ্লাইট বাতিল, সাড়ে ৩ হাজার বাংলাদেশির সৌদিযাত্রা স্থগিত

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুতিদের হামলার মুখে সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় চরম অনিশ্চয়তায় পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত তিন দিনে ঢাকা থেকে রিয়াদগামী মোট ১০টি ফ্লাইট বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ। এতে করে প্রায় সাড়ে তিন হাজার যাত্রীর সৌদি আরব যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

সোমবার (২ অক্টোবর) বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানান।

তিনি জানান, যেহেতু রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম এখনও চালু হয়নি, তাই এই ফ্লাইটগুলো বাতিল করা হয়। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমানের দুটি, ইউএস-বাংলার দুটি, সৌদি এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি।

তিনি বলেন, রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম চালু হলে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করবো।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement