ডেস্ক, রাজনীতি ডটকম

জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেশের ১০ নাগরিককে একুশে পদক ২০২৬-এ ভূষিত করবে সরকার। এ তালিকায় রয়েছেন 'লাল গোলাপ'খ্যাত সাংবাদিক শফিক রেহমান, চিত্রনায়িকা ববিতা, প্রয়াত ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চু।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের এ প্রস্তাবনা উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়ে।
বার্তায় বলা হয়েছে, এ বছর চলচ্চিত্রে অবদানের জন্য একুশে পদক পাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা, সাংবাদিকতায় শফিক রেহমান, চারুকলায় অধ্যাপক মো. আব্দুস সাত্তার ও শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার।
স্থাপত্যে মেরিনা তাবাসসুম ও ভাস্কর্যে এ পদক পাচ্ছেন তেজস হালদার যস। সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর) ও সংগীতদল হিসেবে ওয়ারফেইজকে একুশে পদকে ভূষিত করা হচ্ছে এ বছর।
এ ছাড়া নৃত্যে অর্থি আহমেদ ও নাট্যকলায় এ বছর একুশে পদক পাচ্ছেনন ইসলাম উদ্দিন পালাকার।
একুশে পদক বাংলাদেশের জাতীয় ও দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে বিভিন্ন ক্ষেত্রে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি দিতে ১৯৭৬ সালে এই পদকের প্রচলন করা হয়।
একুশে পদকটি তৈরি হয় ১৮ ক্যারাট মানের ৩৫ গ্রাম ওজনের সোনা দিয়ে। সঙ্গে দেওয়া হয় চার লাখ টাকা ও পদকের একটি রেপ্লিকা।

তিনি আরও জানান, এই সময়ে মোট ১১৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে। এর মধ্যে ১৬টি প্রক্রিয়াধীন রয়েছে এবং ৩টি নীতিগতভাবে অনুমোদিত। এ ছাড়া, নীতি, নীতিমালা, কর্মকৌশল ও কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত ৩০টি নীতিমূলক দলিল প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে ১৬টি স্বাক্ষরিত বা অনুমোদিত এবং ১৪টি বাস্তবায়নের অধীনে রয়েছে।
৫ ঘণ্টা আগে
সংবিধান অনুযায়ী, সাধারণত আগের সংসদের স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। তবে চব্বিশের গণঅভ্যুত্থানের পর গত ২ সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে থাকলেও তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি।
৫ ঘণ্টা আগে
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি এম এ জলিলকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়, পুলিশের বিশেষ শাখা (এসবি) অতিরিক্ত ডিআইজি মো. সাইফুজ্জামান ফারুকীকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়, খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেন কে গাজীপুর মহানগর পুলিশে
৬ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি যে ছুটি ঘোষণা করা হয়েছে, তা যেসব কারখানা কার্যকর করবে, তারা প্রয়োজনে পরবর্তীতে যেকোনো দিনে শ্রমিকদের দিয়ে একদিন কাজ করিয়ে সেই ছুটি পুষিয়ে নিতে পারবে।
৬ ঘণ্টা আগে