প্রতিবেদক, রাজনীতি ডটকম

সেবা প্রদান জনগণের প্রতি কোনো করুণা নয়, বরং এটি সরকারের পবিত্র দায়িত্ব। একটি হয়রানিমুক্ত, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব ভূমিব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে সরকার নিরলস কাজ করছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসন ও শোষণের যাঁতাকলে পিষ্ট দেশের জনগণ এখন রাষ্ট্র ও রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনি ইশতেহার এবং ‘জুলাই সনদ’র প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে বিশেষ মনোযোগ দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘ভূমির পরিকল্পিত ব্যবহার, নির্ভুল রেকর্ড সংরক্ষণ এবং দক্ষ ব্যবস্থাপনা বর্তমান সময়ের অপরিহার্য দাবি। ভূমিসেবা মেলার আয়োজনের মাধ্যমে সরকার জনগণের কাছে দেয়া আরও একটি নির্বাচনি অঙ্গীকার পূরণ করতে যাচ্ছে।’
তিনি স্পষ্ট করেন যে, সরকার কেবল ভূমি-সংক্রান্ত বিষয়েই নয়, বরং প্রতিটি ক্ষেত্রে জনবান্ধব কর্মসূচি নিয়ে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায়। জনগণের কাছে দেয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিতেই ইশতেহারের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।
বক্তব্যে প্রধানমন্ত্রী বিচারব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘এ মুহূর্তে সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আদালতে বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তি। প্রচলিত আদালতের বাইরেও জমিজমা-সংক্রান্ত বিরোধ মেটাতে গ্রাম আদালত কিংবা বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)-এর মতো আইনানুগ ব্যবস্থায় জোর দেয়া জরুরি।’
তিনি মনে করেন, বিকল্প বিরোধ নিষ্পত্তির পথ কার্যকর হলে একদিকে আদালতের মামলার জট কমবে; অন্যদিকে সাধারণ মানুষ দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার পাবেন।
জমির ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলস কাজ করছে।’
তিনি স্মরণ করিয়ে দেন যে, সেবা প্রদান জনগণের প্রতি কোনো করুণা নয়, বরং এটি নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব।
একটি হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর এবং নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, নির্ধারিত সময়কে সামনে রেখে প্রকল্পের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৯ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সোহেবুজ্জামানের করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের বেঞ্চ এ রুল জারি করেন। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রোকনুজজামান।
৩ ঘণ্টা আগে
‘সারা দেশে ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সেবা প্রদান করে যাচ্ছে যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। সেজন্য জনগুরুত্ব বিবেচনায় ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের লক্ষ্যে ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কা
৩ ঘণ্টা আগে
অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি, যাতে নিহতদের পরিচয় সুরক্ষিত থাকে। তাকে গ্রেফতার করে পারিবারিক সহিংসতার মাধ্যমে হত্যার তিনটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
৬ ঘণ্টা আগে