১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ মে ২০২৬, ১৪: ৪২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, নির্ধারিত সময়কে সামনে রেখে প্রকল্পের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, বহুপাক্ষিক আলোচনা ও কৌশলগত পরিকল্পনার মাধ্যমে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বরকে সম্ভাব্য উদ্বোধনের তারিখ ধরে সব প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিমানবন্দরের ৯৪ হাজার বর্গমিটার এলাকায় ওয়াইফাই নেটওয়ার্ক বিস্তৃত করা হয়েছে। এর আওতায় টার্মিনাল-১, টার্মিনাল-২, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল এবং পার্কিং এলাকাও অন্তর্ভুক্ত। ফলে যাত্রীরা এসব এলাকায় বিনা মূল্যে ইন্টারনেট সেবা পাচ্ছেন।

রাজনীতি/একে

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রোহিঙ্গা সংকটের সমাধানে ঢাকা-ওয়াশিংটন একযোগে কাজের অঙ্গীকার

বৈঠকে বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

৫ ঘণ্টা আগে

ঈদুল আজহায় গণমাধ্যমে ছুটি ৫ দিন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণমাধ্যমে টানা পাঁচ দিন ছুটি ঘোষণা করেছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। আগামী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত এ ছুটি থাকবে গণমাধ্যমে।

১৮ ঘণ্টা আগে

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

ধর্মমন্ত্রী জানান, কক্সবাজারের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার থেকে দেশে জিলহজ মাস শুরু হবে এবং আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

২০ ঘণ্টা আগে

শেয়ারবাজার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ

প্রায় ২৫৬ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারির অভিযোগে তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে ২৩ ধরনের নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০ ঘণ্টা আগে