প্রতিবেদক, রাজনীতি ডটকম

জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাচলে প্লট আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই মামলায় সাবেক বিচারপতি মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
দুদক প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম বলেন, দুদকের দুই মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের পক্ষে জামিন আবেদন করা হয়। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। পরে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জ্ঞাত-আয়বহির্ভূত ৫ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৮২০ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়।
অন্য মামলায় বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের স্ত্রী কাশমিরি কামাল, রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, রাজউকের সদস্য (অর্থ) মো. আবু বক্কার সিকদার, সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম, রাজউকের সাবেক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভুঁইয়া এবং রাজউকের সাবেক সদস্য আব্দুল হাইকে আসামি করা হয়েছে।
ওই মামলায় অভিযোগ করা হয়, প্রতারণার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে পরস্পরের সহযোগিতায় রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে মূল বরাদ্দপ্রাপ্ত গ্রহীতার নামে থাকা একটি প্লট আত্মসাৎ করা হয়েছে।
রাজনীতি/একে

শাহবাগ থানার ডিউটি অফিসার মাজিবুল বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার সংক্রান্ত হওয়ায় তদন্তকারী কর্মকর্তা এটি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবেন। সাইবার সম্পর্কিত হওয়াত তদন্তকারী কর্মকর্তা এটি সাইবার ইউনিটে পাঠাতে পারেন।
৪ ঘণ্টা আগে
পরে শাহেদ কামালের আরেক বোন সাঈদা কামাল জানান, রোববার সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরের পারিবারিক বাসভবন ‘সাঁঝের মায়া’-য় তার মরদেহ রাখা হবে। সেখানে স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
১৫ ঘণ্টা আগে
এ বছর সর্বোচ্চ পাঁচজন নারীকে এ সম্মাননা দেওয়া হবে। আবেদনপত্রের নির্ধারিত ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় (www.mowca.gov.bd) ও মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট (www.dwa.gov.bd) থেকে সংগ্রহ করতে হবে। নির্ধারিত ‘ছক’ ছাড়া অন্য কোনো ফরমে আবেদন বা মনোনয়ন গ্রহণ করা হবে না।
১৬ ঘণ্টা আগে