ডেস্ক, রাজনীতি ডটকম

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ এবং এ সংক্রান্ত ক্রটি সংশোধনের দাবিতে বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করার সময় ৫৪ জন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এদের মধ্যে মুচলেকা দেওয়ায় তাদের ২৮ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘৫৪ জন শিক্ষার্থীর মধ্যে ২৮ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। শাহবাগ থানায় এ মামলা হয়েছে। বাকিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
এর আগে বুধবার দুপুর ৩টার দিকে সচিবালয়ের ভেতরে ঢুকেন এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা।
সচিবালয়ে ঢুকে শিক্ষা মন্ত্রণালয় ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাসদস্যরা অবস্থান নেয়।
এ দিকে শিক্ষার্থীরা জানান, সব বিষয়ে এসএসসির ফল অনুযায়ী এইচএসসির ফল চায় তারা। পাশাপাশি বিভিন্ন বোর্ডে তাদের ওপর হামলার বিচার দাবি আন্দোলকারীদের। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয় না ছাড়ার ঘোষণা দিয়েছে তারা। পরে শিক্ষার্থীদের আন্দোলন ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।
২ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।
৩ ঘণ্টা আগে
বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।
৪ ঘণ্টা আগে