সচিবালয়ে আগুন: প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা মঙ্গলবার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় একদিন বাড়ানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

সোমবার (৩০ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

তিনি বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য ৩০ ডিসেম্বর (সোমবার) সময় দেওয়া হয়েছিল। একটু আগেই ক্যাবিনেট থেকে সময় আরেকটু বাড়িয়ে দেওয়ার অনুমতি নিয়েছি। কিছু টেস্ট আজকে রাতেও হবে। কাল আবার বসব। কাল প্রাথমিক রিপোর্ট দিতে পারব আশা করছি। বিকেল ৫টা পর্যন্ত টাইম নিয়েছি। এর আগেই রিপোর্ট দিতে চেষ্টা করব।

নাসিমুল গনি বলেন, উচ্চপর্যায়ের কমিটি করা হয়েছে, অনেকগুলো দল একসঙ্গে কাজ করছে। সেনাবাহিনী, পিডব্লিউডি, বুয়েটের টিম, পুলিশের লোক, আইসিটির লোকেরা কাজ করছে। ৫টি টিম থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে সেগুলো আলোচনা ও কো-রিলেট করে একটি উপসংহারে আসার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, কিছু জিনিস ল্যাবরেটরিতে টেস্ট করা হচ্ছে। আজকেও কিছু আলামত নেওয়া হয়েছে, সেগুলোও টেস্ট করা হচ্ছে। এ ছাড়া বিদেশেও আলামত পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।

এদিকে ৪ দিন নিষেধাজ্ঞার পর আজ সচিবালয়ে প্রবেশ করতে পেরেছেন সাংবাদিকরা। দুপুর ২টার দিকে প্রতিটি গণমাধ্যমের তালিকা ধরে প্রবেশ করতে দেওয়া হয় সচিবালয়ে। এখন থেকে প্রতি কর্মদিবসে সাংবাদিকদের অস্থায়ী কার্ড বা তালিকা ধরে প্রবেশ করতে দেওয়া হবে বলে জানানো হয়। সচিবালয়ে সীমিত আকারে গাড়িও ঢুকেছে আজ। কর্মকর্তারা প্রবেশ করলেও এখনো পুরোপুরি সচল হয়নি সচিবালয়।

প্রসঙ্গত, গত বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিটের মধ্যে সচিবালয়ে পৌঁছায় ফায়ার সার্ভিসের দল। পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৫ ঘণ্টার বেশি সময় পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও ৫ ঘণ্টা সময় লাগে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু: ডিবির হাতে গ্রেপ্তার ‘আসল’ ২ জন

গত ৩০ আগস্ট একই ঘটনায় র‍্যাব-২ তিনজনকে গ্রেপ্তার করেছিল। তবে তাদের এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দাবি করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে দ্বিতীয় পর্যায়ের তথ্য-উপাত্তের ভিত্তিতে নতুন করে ওই দুজনকে শনাক্ত ও গ্রেপ্তার

১৬ ঘণ্টা আগে

আইনমন্ত্রীর সঙ্গে উলামায়ে কেরামদের বৈঠক, সম্পত্তি হস্তান্তর আইন পর্যালোচনার দাবি

উলামায়ে কেরাম বিলটির উদ্দেশ্য হিসেবে ‘পিতা-মাতা, প্রবীণ ব্যক্তি ও দাতার জীবদ্দশার ভোগ ও ব্যবহারের অধিকার সুরক্ষা’কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তবে মুসলিম নাগরিকদের সম্পত্তি হস্তান্তর, হেবা, ওসিয়ত ও মিরাস কুরআন-সুন্নাহভিত্তিক বিধানের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় নতুন ব্যবস্থায় সম্ভাব্য শরয়ি জটিলতা নিয়ে তা

১৬ ঘণ্টা আগে

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, ‘আমলে নিচ্ছেন না’ চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১৬ ঘণ্টা আগে

মেট্রোরেলের দুই লাইনে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

এমআরটি লাইন-১-এর জন্য ডিএমটিসিএল সংশোধিত ব্যয় প্রস্তাব করেছিল এক লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫-এর জন্য ৯৩ হাজার ১৯০ কোটি টাকা। যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত ব্যয় থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮০০ কোটি টাকা।

১৬ ঘণ্টা আগে
Advertisement