আমরা থাকতে অভ্যুত্থানের খুনিদের এ দেশে ঠাঁই নেই: প্রেস সচিব

ডেস্ক, রাজনীতি ডটকম

জুলাই বিপ্লবের শহীদ ফারহান ফাইয়াজসহ সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা থাকতে অভ্যুত্থানের খুনিদের এ দেশে জায়গা নেই। অন্তর্বর্তী সরকারের সময়েই এই হত্যার বিচার হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শনিবার (২৬ জুলাই) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ফারহান ফাইয়াজসহ ‘জুলাই যোদ্ধাদের’ স্মরণে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্যে শফিকুল আলম বলেন, আমরা ফেল করলেও ফারহান ফাইয়াজরা দেশকে এগিয়ে নিয়ে যাবে। জাতি পিছিয়ে যায়নি। আমরা যারা ব্যর্থ, তারা নর্দমায় পড়বে। তরুণ প্রজন্মই এই দেশ ঠিক করবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন কোনো অভ্যুত্থান নয়, এটা গণবিপ্লব। এই বিপ্লব তরুণদের, যারা দেশের জন্য বুক চিতিয়ে দাঁড়িয়েছে। এটা বাংলাদেশের গর্ব, গোল্ডেন জেনারেশন।

ফারহান ফাইয়াজ হত্যার বিচার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, শহীদরাই ভবিষ্যতের পথ দেখায়। যারা ফাইয়াজকে গুলি করেছে, তাদের একজনকে শনাক্ত করা হয়েছে। এখনো খুনিরা অহংকার নিয়ে কথা বলছে। কিন্তু আমরা থাকতে এ দেশে তাদের ঠাঁই হবে না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, জুলাই আন্দোলন একটি অর্গানিক বিপ্লব। তবে একটি ঘোষণাপত্র বা ইশতেহারের অভাবে এটি পূর্ণাঙ্গ গণবিপ্লব হয়ে উঠতে পারেনি।

তিনি আক্ষেপ করে বলেন, ফাইয়াজ গণঅভ্যুত্থানের এক দফার নেতা হলেও বিপ্লবের নেতা হতে পারেননি। তিনি যদি সেই অবস্থানে যেতে পারতেন, তাহলে শহীদ পরিবারের বিচারহীনতা থাকত না।

২০২৪ সালের ১৮ জুলাই, শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা জুলাই গণআন্দোলন চলাকালে ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ পুলিশের গুলিতে শহীদ হন।

সেদিন স্বৈরাচারবিরোধী গণজোয়ারে দিশাহারা হয়ে যায় সরকার। পুলিশের গুলিতে ফাইয়াজ বুক চিতিয়ে শহীদ হন, যা আন্দোলনের গতিপথ বদলে দেয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৪ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

৫ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

৬ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

৭ ঘণ্টা আগে
Advertisement