প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঈদের আগের দিন বন্ধ করে দেওয়া রাজধানীর মগবাজারের শাখাটি বাদে সবগুলো শাখা চালুর ঘোষণা দিয়েছে ‘নবীন ফ্যাশন’। আজ বুধবার প্রতিষ্ঠানটির ফেসবুক পেইজে জানানো হয়, বাকি শাখাগুলো এখন থেকে চালু থাকবে এবং সেগুলোতে ১৫ দিনের ঈদ উৎসব চলবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মগবাজার শাখা বন্ধ থাকলেও দেশের অন্যান্য সব শাখা চালু থাকবে। পাশাপাশি ক্রেতাদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফারও রাখা হয়েছে। কুমিল্লার দেবিদ্বারের সংসদ সদস্য ও এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের এ বিষয়ে সহায়তা করেছেন বলে জানায় প্রতিষ্ঠানটি।
ফেসবুক পোস্টে বলা হয়, ‘ঈদের আগের দিন মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করে দেয়ার কারণে এবারের ঈদ আনন্দ উৎসব কিন্তু চলবে ১৫ দিন। ইনশাআল্লাহ।’
পোস্টে আরও বলা হয়, ‘জনাব হাসনাত আবদুল্লাহ এমপি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি জনাব হেলাল সাহেবের উদ্যোগে মগবাজার শাখা ব্যতীত অন্যান্য শাখা চালুসহ আকর্ষণীয় অফার নিয়ে নবীন ফ্যাশন।’
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ‘ব্যবস্থাপনা পরিচালক চায়না থেকে ফেসবুক লাইভের মাধ্যমে ঈদ উৎসব জানাবেন। ইনশাআল্লাহ।’
কম দামে পাঞ্জাবি বিক্রির কারণে আউটলেট বন্ধ করে দেওয়া নিয়ে বেশ আলোচনায় আসে প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার দেশ ছাড়েন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি। ফেসবুকে একটি ছবি পোস্ট করে নবীন হাশেমি লেখেন, ‘সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন ফিরব—ইনশা আল্লাহ।’
এর আগে বিকেলে মগবাজারের বিশাল সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবীন হাশেমি অভিযোগ করেন, ঈদকে সামনে রেখে কম দামে পাঞ্জাবি বিক্রি করায় তাদের দোকানে মব সৃষ্টি করা হয় এবং পুলিশ দিয়ে জোরপূর্বক দোকান বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরও জানান, কয়েক দিন ধরে বিভিন্ন নম্বর থেকে তাঁকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছিল। হুমকিদাতারা তাঁকে ব্যবসা-সংক্রান্ত ভিডিও মুছে ফেলতে বলেন; অন্যথায় তাঁর অন্যান্য ব্যবসাও বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
নবীন হাশেমি জানান, প্রবাসজীবন শেষে করোনাকালে দেশে ফিরে তিনি এই উদ্যোগ শুরু করেন। তাঁর প্রতিষ্ঠানের লক্ষ্য ছিল কম দামে মানসম্মত পোশাক সরবরাহ করা এবং এর আয়-ব্যয় দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা। প্রতিষ্ঠানটিতে প্রতিবন্ধী, হিজড়া সম্প্রদায় এবং মাদকাসক্তি থেকে ফিরে আসা ব্যক্তিরা কাজ করেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি দাবি করেন, সরবরাহকারীদের কাছ থেকে কম দামে পণ্য পাওয়ায় তাঁরা মাত্র ৩০০ টাকায় পাঞ্জাবি-পায়জামা বিক্রি করতে সক্ষম হন। তবে এতে ক্ষুব্ধ হয়ে আশপাশের কিছু ব্যবসায়ী সিন্ডিকেট—যার মধ্যে ‘প্রিন্স’ নামের একটি দোকানের মালিক মাইকেলও রয়েছেন—পুলিশকে সঙ্গে নিয়ে তাঁদের দোকান বন্ধ করে দেয় এবং ক্রেতাদের হয়রানি করে। বিষয়টি হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ গোলাম মুর্তজাকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা না নিয়ে সমঝোতায় যাওয়ার পরামর্শ দেন বলে অভিযোগ করেন তিনি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে নবীন হাশেমি বলেন, নানা বাধা ও চাপের মধ্যে তাঁরা ব্যবসা পরিচালনা করছেন, কিন্তু কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না। সাধারণ মানুষের জন্য কাজ করতে গেলেও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
নবীন হাসেমী আরও অভিযোগ করেন, ওই মার্কেটে পাঞ্জাবি ৪ হাজার ৫০০ টাকার নিচে এবং পায়জামা ১ হাজার ৫০০ টাকার নিচে বিক্রি না করার অলিখিত চাপ ছিল।

কিডনি জটিলতা, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আর্থিক সংকটেও পড়েছিলেন কাজিম রেজা।
২ ঘণ্টা আগে
বিবৃতিতে আরও বলা হয়, অধ্যাপক অহিদুজ্জামান তথ্য-উপাত্ত উপস্থাপনের মাধ্যমে তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণ করেছেন। তা সত্ত্বেও তাকে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে পূর্বনির্ধারিত সিদ্ধান্ত, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা ভিন্নমত দমনের সংস্কৃতি চালু করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সিদ্ধান্ত তার নিজের ওপরই নির্ভর করছে বলে মনে করেন ঢাকায় ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দুই পক্ষের উদ্দেশ্য ‘জনগণকেন্দ্রিক’ বলেও মন্তব্য করেন তিনি।
৩ ঘণ্টা আগে
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে হওয়া ‘মক্কা চুক্তি’কে ইরানের বিরুদ্ধে কোনো উদ্যোগ হিসেবে দেখছে না তেহরান। এই চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়েও ইরানের কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি।
৪ ঘণ্টা আগে