মক্কা চুক্তি ইরানবিরোধী নয়, বললেন ইরানি রাষ্ট্রদূত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ১৪
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি। ছবি: সংগৃহীত

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে হওয়া ‘মক্কা চুক্তি’কে ইরানের বিরুদ্ধে কোনো উদ্যোগ হিসেবে দেখছে না তেহরান। এই চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়েও ইরানের কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি।

বুধবার (২ সেপ্টম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ইরানি রাষ্ট্রদূত বলেন, “আমরা মক্কা শান্তি চুক্তিকে ইরানের বিরুদ্ধে মনে করি না। বাংলাদেশের সিদ্ধান্ত আমাদের উদ্বিগ্ন করে না।”

বাংলাদেশের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির প্রশংসা করে তিনি বলেন, ঢাকা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করছে, যা তেহরান ভালোভাবেই বুঝতে পারে।

তার ভাষায়, আন্তর্জাতিক ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে বাংলাদেশের যেকোনো সিদ্ধান্ত ইরানের জন্য উদ্বেগের কারণ নয়। বরং রাজনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী তেহরান।

‘নিজেদের নিরাপত্তায় নিজেদের ওপর নির্ভর করা উচিত’

আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তন নিয়েও কথা বলেন ইরানি রাষ্ট্রদূত। তার মতে, সাম্প্রতিক উদ্যোগগুলো দেখাচ্ছে যে আঞ্চলিক দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য ক্রমেই যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের সক্ষমতার ওপর গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে স্পষ্ট হয়েছে, কোনো দেশে মার্কিন সামরিক ঘাঁটি থাকলেই তার নিরাপত্তা নিশ্চিত হয় না।

“আঞ্চলিক দেশগুলোর উচিত নিজেদের নিরাপত্তার জন্য নিজেদের ওপর নির্ভর করা,” বলেন তিনি।

রাষ্ট্রদূতের মতে, বিভিন্ন আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা ও জোট গঠনের উদ্যোগ মূলত দেশগুলোর বৃহত্তর কৌশলগত স্বাধীনতা অর্জনের আকাঙ্ক্ষার প্রতিফলন।

পাকিস্তান, সৌদি আরবসহ বিভিন্ন দেশের নিরাপত্তা সহযোগিতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এসব উদ্যোগকে ইরান প্রতিবেশী বা আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্কের জন্য হুমকি হিসেবে দেখে না।

তবে আঞ্চলিক দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা এমনভাবে হওয়া উচিত, যাতে তা অন্য কোনো দেশের সঙ্গে সংঘাতের কারণ না হয় বলেও মন্তব্য করেন তিনি।

সাক্ষাতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ঢাকা এ অঞ্চলের চলমান উত্তেজনার দ্রুত অবসান চায়। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক জনগোষ্ঠীর স্বার্থে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রত্যাশার কথা জানান তিনি।

মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান

এর আগে গত রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ কোনো ঝুঁকি দেখছে না। তবে এতে যোগ দিলেও অন্য অংশীদারদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও যোগাযোগ সীমিত হবে না বলে তিনি মন্তব্য করেন।

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর তিনি বলেছিলেন, এটি একটি অনন্য চুক্তি, যা নতুন সুযোগ তৈরি করছে।

অন্যদিকে মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হলে মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে পুরো পরিস্থিতি মূল্যায়ন করবে ঢাকা।

তিনি বলেন, যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

বাংলাদেশ এখনো এই চুক্তিতে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ পায়নি। তবে সরকার চুক্তিটিকে ইতিবাচকভাবে দেখছে এবং এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বন্দরে সতর্কসংকেত বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

১৮ ঘণ্টা আগে

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজের নিবন্ধন

২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

১৯ ঘণ্টা আগে

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

১ দিন আগে
Advertisement