প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টিসহ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার মধ্যে বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
পূর্বাভাসে আবহাওয়া অফিস আরও জানায়, আজ সন্ধ্যার ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রাজনীতি/এসআর

বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে আজই তাকে কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে জনপ্রশাসনে সংযুক্ত হতে বলা হয়েছে। তা না করলে তিনি আজ থেকেই তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে নতুন আর্থিক সহায়তা কর্মসূচির আবেদন করেছে সরকার। বুধবার (৩ জুন) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনার।
১৯ ঘণ্টা আগে
বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টার হালনাগাদকৃত তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
সম্প্রতি পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলাদেশে আলোচিত একটি হত্যা মামলার আসামিদের পশ্চিমবঙ্গে গ্রেপ্তারের ঘটনায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে চুপ থাকতে বলেছিলেন।
২১ ঘণ্টা আগে