ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় আহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। আহত বাংলাদেশিদের দিল্লির দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে হাইকমিশন।
এক বার্তায় বলা হয়, মালব্য নগরের অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে তিনজনকে সাকেত এলাকার ম্যাক্স হাসপাতালে এবং বাকি দুজনকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং আহতদের চিকিৎসার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মালব্য নগরের ওই ভবনে ‘লেমন গ্রিন’ নামের একটি রেস্তোরাঁ এবং ‘ফ্লোরিশ স্টে বি’ নামের একটি হোটেল ছিল। বুধবার সকাল ৮টা ৪৮ মিনিটের দিকে সেখানে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় হোটেলের অনেক অতিথি ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তিদের মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশের কয়েকজন নাগরিকও রয়েছেন।
দিল্লির উপপুলিশ কমিশনার অনন্ত মিত্তাল জানান, ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার সমন্বিত প্রচেষ্টায় ভবনটি থেকে ৪০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ১৩ জন আহত ব্যক্তি এইমস (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস) ট্রমা সেন্টারে চিকিৎসাধীন।
আগুনে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য দুই লাখ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
বাংলাদেশ হাইকমিশন নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং উদ্ধারকর্মীদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেছে। আহত বাংলাদেশিদের দ্রুত সুস্থতায় কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছে তারা।
রাজনীতি/এসআর

বাংলাদেশকে চুক্তিতে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে কি না, জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হলে তা জানানো হবে। বর্তমানে এ বিষয়ে আলোচনা চলছে এবং বাংলাদেশের সব দ্বিপক্ষীয় অংশীদারের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।
৮ ঘণ্টা আগে
দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা সংশোধন করে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন গঠিত উপজেলা ও ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট আসনগুলোর সীমানায় অন্তর্ভুক্ত করেই এ সংশোধন আনা হয়েছে।
৮ ঘণ্টা আগে
মানবাধিকার কমিশন বিল নিয়ে আয়োজিত বৈঠক বর্জনের পর এবার ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ নিয়ে আলোচনার শুরুতেই সংসদীয় কমিটির বৈঠক থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের দুই সংসদ সদস্য। ওয়াকআউট করা দুই সদস্য হলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম ও আবদুল বাতেন।
৯ ঘণ্টা আগে
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১০ ঘণ্টা আগে