প্রত্যাহারের ২ মাস পর গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল বরখাস্ত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নাজমুল করিম খান। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার পদ থেকে নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছিল দুই মাস আগেই। এবার তাকে চাকরি থেকেই সাময়িক বরখাস্ত করেছে সরকার।

সোমবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে নাজমুল করিম খানকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মাস দুয়েক আগে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে নিজের কর্মস্থলে যাওয়ার ঘটনা ঘটিয়ে আলোচনায় আসেন নাজমুল করিম খান। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ওই সময় তাকে পুলিশ কমিশনারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

এবারে নাজমুল করিম খানকে বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মস্থল থেকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহৃত গাজীপুরের পুলিশ কমিশনার মো. নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। এ কারণে তাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারার বিধান অনুযায়ী সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্ত থাকাকালে নাজমুল করিম খান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ প্রাপ্য হবেন।

নাজমুল করিম খান বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা। ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি পুলিশ সুপার থাকাকালে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় আওয়ামী লীগ সরকার।

জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে ২০২৪ সালের সেপ্টেম্বরে চাকরি ফিরে পান তিনি। দুটি পদোন্নাতিও পান অত্যন্ত দ্রুত। চাকরি ফিরে পাওয়ার দুই মাসের মাথায় তাকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনারের দায়িত্ব দেওয়া হয়।

গাজীপুরের দায়িত্ব পেয়েও ঢাকায় থাকতেন নাজমুল করিম খান। তার বাসা থেকে কর্মস্থলে যাতায়াতের সময় প্রতিদিনই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়াল সড়কের একটি অংশ বন্ধ রাখা হতো। এ নিয়ে খবর প্রকাশিত হলে সমালোচনার মুখে ২ সেপ্টেম্বর তাকে কমিশনার পদ থেকে প্রত্যাহার করা হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

১১ ঘণ্টা আগে

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

১১ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

১৩ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১৪ ঘণ্টা আগে
Advertisement