আমাদেরই একটি অংশ চায় না নির্বাচন ভালো হোক: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক, রাজনীতি ডটকম
সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে কী হবে, কী হবে না—তা নির্ধারণ করবে তরুণ সমাজ। তাই গণতন্ত্র রক্ষা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি বিশেষ ও সংকটময় পরিস্থিতিতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দেশকে অস্থিতিশীল অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে স্থিতিশীল করা এবং রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান লক্ষ্য। বর্তমান সরকারের মূল দায়িত্ব তিনটি—সংস্কার, বিচার এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা। এই লক্ষ্য বাস্তবায়নেই সরকার কাজ করে যাচ্ছে।

মতবিনিময় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা পরিকল্পনা, আন্তদপ্তর সমন্বয় এবং ভোটার উপস্থিতি বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভা শেষে নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি জোরদার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু ইউসুফ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদারসহ জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পরে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সরকারের নির্বাচন ও সংস্কার পরিকল্পনা তুলে ধরেন।

কর্মকর্তাদের উদ্দেশে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনের স্বার্থে দেশের মানুষ গণভোটে ‘হ্যাঁ’ রায়ের পক্ষেই অবস্থান নেবে।

আগামী সংসদ নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে বিপুলসংখ্যক বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পিএসসির নতুন ‘সভাপতি’ অধ্যাপক নাজমুজ্জামান

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী তিনি দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নাজমুজ্জামান ভূঁইয়া বহাল থাকবেন।

১৪ ঘণ্টা আগে

ঘুস-অনুপস্থিতি-পলাতক— ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

পুলিশের বিভিন্ন পদমর্যাদার সাত কর্মকর্তাকে অপসারণ ও বরখাস্ত করেছে সরকার। ঘুস নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি ও পলাতক থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

১৫ ঘণ্টা আগে

মতিঝিল আইডিয়াল স্কুলে ‘ভর্তি বাণিজ‍্য’ বন্ধের দাবি

জিয়াউল কবির দুলু ও আ স ম আলমগীর বিবৃতিতে বলেন, গত তিন-চার বছর ধরে ভর্তি বাণিজ্যের একটি সিন্ডিকেট হাইকোর্টে রিট করে সরকারি নীতিমালায় অনুযায়ী ৫ শতাংশ বরাদ্দের বাইরেও সহোদর কোটায় বাড়তি শিক্ষার্থী ভর্তি করানোর আদেশ নিয়ে ভর্তি বাণিজ্য করে আসছে। স্কুলের সব শিক্ষার্থীর সহোদরদের ভর্তি করানো হলে বাইরের আর ক

১৭ ঘণ্টা আগে

নদীভাঙনকবলিত অসহায়দের পাশে এবিজি ফাউন্ডেশন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদীভাঙনকবলিত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। এ সহায়তা পেয়ে অসহায় মানুষজন কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৮ ঘণ্টা আগে
Advertisement