প্রতিবেদক, রাজনীতি ডটকম

এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের অধিবেশনে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনো বলছি- আমরা চাই, চেষ্টা করবো, এক বছরের মধ্যে আগামী স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাওয়ার জন্য।’
জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা মূল যে কথাটা বলতে চেয়েছি, তা হলো স্থানীয় সরকার হচ্ছে আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি। এটা তৃণমূলের সবচেয়ে শক্তিশালী একটি ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনকে সব সময় শক্তিশালী করতে পারলে গণতন্ত্র সামগ্রিকভাবে শক্তিশালী হবে এবং সাথে সাথে রাষ্ট্র শক্তিশালী হবে। আমরা সেই কথাটাই তাঁদের সামনে বলার চেষ্টা করেছি।’
জেলা প্রশাসকদের সরকারের নেতৃত্ব দিতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যে কর্মসূচিগুলো তিনি নিয়েছেন, সেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের যাঁরা সংসদ সদস্য আছেন, তাঁদেরকে সঙ্গে নিয়ে, তাঁদের পরামর্শ নিয়ে, স্থানীয় সরকারের অন্যান্য যাঁরা সদস্য রয়েছেন, তাঁদেরকে নিয়ে সেই কর্মসূচিগুলোকে বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে, জনগণকে সঙ্গে নিয়েই তাঁদের কাজ করতে হবে। কারণ, জনগণই হচ্ছে এই দেশের মালিক এবং তৃণমূল পর্যায়ে তারাই সবকিছু নির্ধারণ করে।’
মির্জা ফখরুল বলেন, ‘এই সম্মেলনে যাঁরা উপস্থিত ছিলেন, আমরা মনে করি যে এই ডিসি সম্মেলন যে প্রতিবছর হয়, এটা অত্যন্ত প্রয়োজনীয়। সরকারের একদম জেলা পর্যায়ের যাঁরা কর্মকর্তা, তাঁদের সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের মতবিনিময় যেটা হয়, সেটা অত্যন্ত ভালোভাবে কাজে দেয়। ভবিষ্যতে তা যেন আরও বাড়ে বা বাড়ানো যায়, সেটাও আমরা বলেছি।’
স্থানীয় পর্যায়ে অবকাঠামোগুলোর উন্নয়ন নিয়ে কোনো পরিকল্পনা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকারের যে রাস্তাঘাটের কথা বলছেন—স্থানীয় সরকারের শুধু রাস্তাঘাট কাজ নয়। স্থানীয় সরকারের রাস্তাঘাট আছে...বিশুদ্ধ পানি সরবরাহের ব্যাপার আছে; একই সঙ্গে প্রাইমারি স্কুলের শিক্ষার ব্যাপারও কিন্তু স্থানীয় সরকারের রয়েছে।’
মন্ত্রী বলেন, ‘আমরা সামগ্রিকভাবে যেটা দেখেছি যে গত দুই বছর না, গত ১৬ বছরে ইনফ্যাক্ট স্থানীয় সরকারের মূল যে কমিউনিকেশন যেটাকে বলি, এই জায়গাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে, ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই বিষয়গুলো আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত করব এবং একই সঙ্গে সেগুলো যেন ভবিষ্যতে না ঘটে, সেটা আমরা দেখব এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে কর্মসূচিগুলো আছে, সেগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব।’
এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
রাজনীতি/একে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে আটকের পরই ১৪৪ পৃষ্ঠার মামলার নথি আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই বেনজীর আহমেদকে দেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, খ্যাতিমান হকি খেলোয়াড় ও সংগঠক আবদুস সাদেক আর নেই। আজ শনিবার সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
৬ ঘণ্টা আগে
জৈন ধর্ম মানুষের মুক্তির জন্য নৈতিকতার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে। এই ধর্ম অনুযায়ী, বন্দি অবস্থা থেকে আত্মার মুক্তির উপায় তিনটি— সম্যগ দর্শন বা সত্যের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, সম্যগজ্ঞান বা সংশয়শূন্য ও ভ্রমমুক্ত বিশদ জ্ঞান এবং সম্যগ চারিত্র বা হিত আচরণে প্রবৃত্ত হওয়া এবং অহিতকর আচরণ থেকে সম্প
১০ ঘণ্টা আগে
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেল এবং আত্মীয়ের নামের সঙ্গে মিল রেখে বগুড়ার মোকামতলা উপজেলায় নবগঠিত কয়েকটি ইউনিয়নের নামকরণের অভিযোগের পর এবার তার নামে একটি স্কুলের নামকরণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে শিক্ষা সচিবের কাছে পাঠানো এক পত্রে এই প্রস্তাব নাকচ করেছেন তিনি।
১৯ ঘণ্টা আগে