ইনসাফ প্রতিষ্ঠায় ‘হ‍্যাঁ’ ভোট দিতে হবে: আলী রীয়াজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গণভোট প্রচারে প্রজাতন্ত্রের কর্মচারিদের কোনো বাধা নেই। বতর্মান সরকার অন্তবর্তী সরকার। যার ভিত্তি বা বৈধতা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান।

তিনি বলেন, জুলাই সনদ সরকারের সনদ নয়, এটা রাজনৈতিক দলগুলোর ঐক‍্যমতের সনদ। বিশ্বের বেশির ভাগ ক্ষেত্রে সরকারিভাবে গণভোট ইতিবাচকভাবে প্রচার করা হয়। অভ্যুত্থান এই সরকারকে যে দায় অর্পণ করেছে, সেটা হচ্ছে রাষ্ট্রের সংস্কার, মানবতাবিরোধীদের বিচার ব্যবস্থা সুনিশ্চিত করা এবং একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল অডিটোরিয়ামে গণভোটের প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, ইনসাফ প্রতিষ্ঠায় গণভোটে 'হ‍্যাঁ' বলতে হবে। এক ব‍্যক্তির ইচ্ছায় যেন দেশ না চলে, এক ব‍্যক্তির ইচ্ছায় যেন সংবিধান সংশোধন না হয়। যেন জবাবদিহি নিশ্চিত হয়। আমাদের সে চেষ্টা করতে হবে। সংবিধানে বলা হয়েছে, দেশের মালিক জনগণ। আর সেটা চর্চার জায়গা গণভোট। আসুন এই গণভোট নিয়ে সকলে চেষ্টা করি, সাফল‍্য অর্জন নিশ্চিত করা যাবে। নতুন বাংলাদেশ তৈরির আজকের যে সম্ভাবনা তা হঠাৎ করে আসে নাই। অনেক রক্ত অনেক প্রাণ, অনেক অত‍্যাচারের মধ‍্য দিয়ে এসেছে। আসুন সেই ঋণ স্বীকার করি, তাদের স্বপ্নকে হ‍্যাঁ বলি।

তিনি আরও বলেন, শেখ হাসিনার পছন্দের ব‍্যক্তি হয়েছে নির্বাচন কমিশন। কিন্তু জুলাই জাতীয় সনদ বলছে এগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এগুলোতে নিয়োগ হবে সরকার, বিরোধী দল এবং রাজনৈতিক দলগুলোও সঙ্গে আলোচনার ভিত্তিতে। এ দেশে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হয়েছে। হাজার হাজার মানুষকে গায়েবি মামলায় আসামি করা হয়েছে। জামিন নিতে গিয়ে মানুষকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। কিন্তু প্রত‍্যেকের ন‍্যায় বিচার প্রাপ্তির নিশ্চয়তা দিতে হবে।

ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এই বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম ফজলুল হক ভুইয়া, ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়া বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারাসহ ময়মনসিংহ বিভাগের ৪ জেলার ২৪টি উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পিএসসির নতুন ‘সভাপতি’ অধ্যাপক নাজমুজ্জামান

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী তিনি দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নাজমুজ্জামান ভূঁইয়া বহাল থাকবেন।

১৪ ঘণ্টা আগে

ঘুস-অনুপস্থিতি-পলাতক— ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

পুলিশের বিভিন্ন পদমর্যাদার সাত কর্মকর্তাকে অপসারণ ও বরখাস্ত করেছে সরকার। ঘুস নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি ও পলাতক থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

১৬ ঘণ্টা আগে

মতিঝিল আইডিয়াল স্কুলে ‘ভর্তি বাণিজ‍্য’ বন্ধের দাবি

জিয়াউল কবির দুলু ও আ স ম আলমগীর বিবৃতিতে বলেন, গত তিন-চার বছর ধরে ভর্তি বাণিজ্যের একটি সিন্ডিকেট হাইকোর্টে রিট করে সরকারি নীতিমালায় অনুযায়ী ৫ শতাংশ বরাদ্দের বাইরেও সহোদর কোটায় বাড়তি শিক্ষার্থী ভর্তি করানোর আদেশ নিয়ে ভর্তি বাণিজ্য করে আসছে। স্কুলের সব শিক্ষার্থীর সহোদরদের ভর্তি করানো হলে বাইরের আর ক

১৭ ঘণ্টা আগে

নদীভাঙনকবলিত অসহায়দের পাশে এবিজি ফাউন্ডেশন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদীভাঙনকবলিত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। এ সহায়তা পেয়ে অসহায় মানুষজন কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৮ ঘণ্টা আগে
Advertisement