প্রতিবেদক, রাজনীতি ডটকম

নিরাপত্তা শঙ্কার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভারত সফর বাতিল হলেও দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে অনুমতি পেয়েছে জাতীয় শুটিং দল।
বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুটিং দলকে ভারত সফরের জন্য সরকারি আদেশ (জিও) দিয়েছে। আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এর আগে, নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে জাতীয় ক্রিকেট দলের ভারত সফর বাতিল করেছিল। তবে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, শুটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই, কারণ প্রতিযোগিতাটি ইনডোর ও সুরক্ষিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সব দিক বিবেচনা করেই অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ দল মাত্র একজন অ্যাথলেট ও একজন কোচ নিয়ে যাচ্ছে, যা খুবই ছোট একটি দল। আয়োজকরাও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। প্রতিযোগিতা ইনডোর ও সুরক্ষিত স্থানে হওয়ায় আমরা কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছি না।
চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে অংশ নেবেন দেশের শীর্ষ শুটার রাবিউল ইসলাম। তিনি ৫ ফেব্রুয়ারি ইভেন্টে প্রতিযোগিতা করবেন। রাবিউলের সঙ্গে কোচ হিসেবে থাকবেন জাতীয় দলের কোচ শারমিন আক্তার।
বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট হওয়ায় রাবিউল ইসলাম বিশেষ পাসপোর্ট সুবিধায় ভিসা ছাড়াই সর্বোচ্চ সাতদিন ভারতে অবস্থান করতে পারবেন। তবে কোচ শারমিন আক্তারকে ভারতীয় ভিসা সংগ্রহ করতে হবে। নির্ধারিত সূচি অনুযায়ী ৩১ জানুয়ারি নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদীভাঙনকবলিত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। এ সহায়তা পেয়ে অসহায় মানুষজন কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১৬ ঘণ্টা আগে
নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।
১৭ ঘণ্টা আগে
দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান
১৭ ঘণ্টা আগে