ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল আরও একবার, এ দফায় ১৬ দিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাতীয় ঐকমত্য কমিশন

রাষ্ট্রকাঠামো সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতে গঠন করা জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ নিয়ে তৃতীয়বারের মতো ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হলো।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার গত ১২ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছিল তার মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো।

১২ ফেব্রুয়ারি এই কমিশন গঠন করা হয়েছিল ছয় মাস মেয়াদ দিয়ে। সে হিসাবে ১৫ আগস্ট পর্যন্ত মেয়াদ ছিল ঐকমত্য কমিশনের। তবে এ সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলা না গেলে কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়।

প্রথম দফায় মেয়াদ বাড়িয়েও কাজ হয়নি, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য ও জুলাই সনদ প্রণয়নের কাজ শেষ হয়নি ১৫ সেপ্টেম্বরের মধ্যে। পরে আরও একবার একমাসের জন্য মেয়াদ বাড়িয়ে এই কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর করা হয়।

শেষ পর্যন্ত দুই দফা মেয়াদ বাড়িয়েও ঐক্য প্রক্রিয়া চূড়ান্ত করা না গেলে এবার ১৬ দিন মেয়াদ বাড়ানো হয়েছে কমিশনের। এবার অবশ্য জুলাই জাতীয় সনদ প্রণয়নের কাজ শেষ হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সেই সনদে রাজনৈতিক দলগুলোর সইয়ের অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে।

তবে এই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা এখনো চূড়ান্ত করা যায়নি। এই কাজের জন্যই এবার কমিশনের মেয়াদ বাড়ানো হলো ১৬ দিন। কমিশন আশা করছে, এবার আর মেয়াদ বাড়ানোর প্রয়োজন হবে না।

বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতিবিষয়ক প্রেস ব্রিফিংয়ে বলেন, ৩১ অক্টোবরের মধ্যেই কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট, সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা সরকারের কাছে উপস্থাপন করব।

জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সহসভাপতি হিসেবে রয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ। রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংস্কার প্রস্তাবের আলোচনার পুরো প্রক্রিয়া মূলত তার নেতৃত্বেই হয়েছে।

কমিশনের অন্য সদস্যরা হলেন— জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ড. মো. আইয়ুব মিয়া, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।

এছাড়া জাতীয় ঐক্যমত্য গঠন প্রক্রিয়া পরে যুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারকে। কমিশনকে সব ধরনের সাচিবিক সহায়তা দিচ্ছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

৮ ঘণ্টা আগে

ওবায়দুল কাদেরের সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’ এখন ঢাকার বিআরটিএ কার্যালয়ে

একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।

১০ ঘণ্টা আগে

আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান কঠিন: শামা ওবায়েদ

এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।

১২ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে ‘সুপারসেল কারবাজার’ চালু

প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।

১২ ঘণ্টা আগে
Advertisement