প্রথম ধাপে ১০৫০ ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে ইসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ইসি সচিব আখতার আহমেদ। ফাইল ছবি
ইসি সচিব আখতার আহমেদ। ফাইল ছবি

দেশের প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ইউপি নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে জানিয়ে আখতার আহমেদ বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে প্রথম ধাপের নির্বাচন আয়োজনের বিষয়ে তিনি এর বাইরে বিস্তারিত কিছু জানাননি।

এদিকে ভবিষ্যতে দেশের কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন ইসি সচিব। তবে বর্তমানে অব্যবহৃত থাকা ইভিএমগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত করতে পারেনি নির্বাচন কমিশন। এসব যন্ত্রের ভবিষ্যৎ ব্যবহার বা ব্যবস্থাপনা নিয়ে কমিশনের সিদ্ধান্ত এখনো বাকি রয়েছে।

এ ছাড়া ছয় বছর বয়স থেকেই নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার আহমেদ এ পরিকল্পনার কথাও জানান। তবে এ তথ্য সংগ্রহের প্রক্রিয়া, সময়সূচি কিংবা বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad