রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে সংস্থাটির। এ জন্য দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হবে।

শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে রিয়াদগামী ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে যাত্রীদেরও।

এদিকে জেদ্দা ও মদিনা রুটে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রীরা এ দুটি বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

যাত্রীদের চাহিদা মেটাতে মদিনা রুটে বেশি যাত্রী ধারণক্ষমতার উড়োজাহাজ ব্যবহার করছে বিমান। এ ব্যবস্থা ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে আগের মতো বোয়িং ৭৮৭ উড়োজাহাজ চালানো হবে। পাশাপাশি জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, সংশ্লিষ্ট রুটগুলোর ফ্লাইট পরিচালনা ও সময়সূচি নিয়ে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement