ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে যান। ছবি: বঙ্গভবন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে যান। ছবি: বঙ্গভবন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকার ওই হাসপাতালে যান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

হাসপাতালে অবস্থানকালে রাষ্ট্রপতি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থা ও সার্বিক চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad